আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

‘রামায়ণ’ নিয়ে উন্মাদনা যেন বাড়ছেই

‘রামায়ণ’ নিয়ে উন্মাদনা যেন বাড়ছেই

ছবি: এলএবাংলাটাইমস

নীতেশ তিওয়ারি পরিচালিত বলিউডের অন্যতম প্রতীক্ষিত ট্রিলজি সিনেমা ‘রামায়ণ’ নিয়ে উন্মাদনা যেন বাড়ছেই। মাঝেমধ্যে রামায়ণের সেট থেকে একাধিক ছবি প্রকাশ্যেও চলে আসছে। যেখানে রামের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাঁই পল্লবী এবং রাবণের চরিত্রে দেখা যাবে ‘কেজিএফ’ তারকা ইয়াশকে।

এরই মধ্যে ‘রামায়ণ’ সিনেমায় সাই পল্লবী ও রণবীর কাপুরের বেশ কিছু লুক প্রকাশ্যে এসেছে। যা নিয়ে আলোচনা-সমালোচনাও কম হচ্ছে না। তবে সিনেমাটির বাজেট নিয়ে জোরালো চর্চা হচ্ছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায়। সিনেমাটির জন্য কত টাকা বাজেট নির্ধারণ করেছেন প্রযোজক আল্লু অরবিন্দ, মধু মান্টেনা আর নমিত মালহোত্রা তা যেন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

“রামায়ণ কেবল একটি সিনেমা নয়, এটি আবেগ। সিনেমাটিকে বিশ্বব্যাপী দর্শনীয় করে তুলতে সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নির্মাতারা। ‘রামায়ণ’
সিনেমার প্রথম পার্টের জন্য ৮২৫ কোটি রুপি বাজেট ধরা হয়েছে। যার অধিকাংশই ব্যয় হচ্ছে কাস্টিংদের পারিশ্রমিক ও সেট নির্মাণে।

পৌরাণিক এই চলচ্চিত্রের প্রথম কিস্তির শুটিংয়ের জন্য মোট ১২টি বিশাল সেট নির্মাণ করা হয়েছে, যা দুটি অংশে বিভক্ত করা হয়েছে। এদিকে প্রথম ছবির শুটিং শেষ হয়েছে বলেও গুঞ্জন উঠেছে। জানা গেছে, ‘রামায়ণ’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজের জন্য ৬০০ দিন ব্যয় হবে। এর ভিএফএক্সের দায়িত্ব দেওয়া হয়েছে অস্কারজয়ী সংস্থা ডিএনইজিকে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত