আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

‘হ্যারি পটার’–এর ‘প্রফেসর ম্যাকগোনাগল’ চলে গেলেন

‘হ্যারি পটার’–এর ‘প্রফেসর ম্যাকগোনাগল’ চলে গেলেন

ছবি: এলএবাংলাটাইমস

‘হ্যারি পটার’ চলচ্চিত্র সিরিজে ‘প্রফেসর মির্নাভা ম্যাকগোনাগল’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া ব্রিটিশ অভিনেত্রী ম্যাগি স্মিথ মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

ম্যাগি স্মিথের পরিবারের বরাতে লন্ডনের চেলসির ওয়েস্টমিনস্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

ছয় দশকের ক্যারিয়ারে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করেছেন ম্যাগি স্মিথ। ‘হ্যারি পটার’–এর পাশাপাশি ‘ডাউনটাউন অ্যাবি’ সিরিজে অভিনয়ের জন্য আলোচিত তিনি।

১৯৭০ ও ১৯৭৯ সালে দুইবার অস্কার পেয়েছেন ম্যাগি স্মিথ; চারবার মনোনয়ন পেয়েছেন তিনি। আটবার বাফটা পুরস্কার পেয়েছেন।

১৯৫২ সালে মঞ্চনাটকে ক্যারিয়ারের শুরু করেন ম্যাগি স্মিথ। তবে ১৯৫৮ সালে ‘নোহোয়্যার টু গো’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান। এই ছবির জন্য ক্যারিয়ারের প্রথমবারের মতো বাফটা মনোনয়ন পেয়েছিলেন।

ম্যাগি স্মিথ ‘দ্য প্রাইম অব মিস জিন ব্রোডি’ ও ‘কালিফোর্নিয়া স্যুট’ সিনেমায় অভিনয়ের জন্য অস্কার পেয়েছেন। ‘ওথেলো’, ‘ট্রাভেলস উইথ মাই আন্ট’, ‘আ রুম উইথ আ ভিউ, ‘গসফোর্ড পার্ক’ চলচ্চিত্রের জন্য অস্কারে মনোনয়ন পেয়েছিলেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত