আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

পাকিস্তানে মুক্তি পাচ্ছে বাংলাদেশি সিনেমা ‌‘তুফান’

পাকিস্তানে মুক্তি পাচ্ছে বাংলাদেশি সিনেমা ‌‘তুফান’

পাকিস্তানে মুক্তি পাচ্ছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের আলোচিত সিনেমা ‌‘তুফান’। তবে বাংলা ভাষায় নয়, পাকিস্তানে তুফান দেখা যাবে উর্দুতে। ইতোমধ্যে শুরু হয়েছে সিনেমাটির উর্দু ভাষায় ডাবিং। এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই।  


এর আগে বাংলাদেশের পাশাপাশি ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ডসহ আরও কয়েক দেশে মুক্তি পেয়েছিল নির্মাতা রায়হান রাফির এ সিনেমাটি। এরই ধারাবাহিকতায় আগামী ১ অক্টোবর এটি মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানেও।

এ বিষয়ে রায়হান রাফী বলেন, ‘আমি নিজেই জানতাম না ব্যাপারটা। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুনলাম শাকিব ভাই নিজেই পাকিস্তানের পরিবেশকদের সঙ্গে কথা বলে সেখানে মুক্তির ব্যবস্থা করেছেন। তারাও আগ্রহ প্রকাশ করেছে।’

এদিকে বিনোদনভিত্তিক অনলাইন পোর্টাল পাকিস্তানি সিনেমা জানিয়েছে, এরইমধ্যে ‘তুফান’ সিনেমাটি পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সেন্সরস থেকে ছাড়পত্র পেয়েছে। দেশটিতে এটি আমদানি করছে এভারেডি পিকচার্স।

ঈদুল আজহায় মুক্তির পর বিশ্বজুড়ে সিনেমাটি ৫৬ কোটি টাকার ব্যবসা করেছে, যা এখন পর্যন্ত ঢালিউডে সর্বোচ্চ ব্যবসার রেকর্ড। এর আগে শাকিবের ‘প্রিয়তমা’ ৪২ কোটি টাকার ব্যবসার করেছিল, এবার ‘তুফান’ সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।

‘তুফান’ সিনেমায় দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধেছেন বাংলাদেশের নাবিলা ও পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী। অন্যান্য চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু প্রমুখ। সম্প্রতি সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচই-তেও উন্মুক্ত হয়েছে।

এর গত এপ্রিলে জাজ মাল্টিমিডিয়ার ‘মোনা: জ্বীন ২’ সিনেমায় দিয়ে পাকিস্তানের হলে বাংলা সিনেমা মুক্তি পাওয়া শুরু হয়। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত