আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

‘যোধা আকবর’-সিনেমাটির বিশেষ প্রদর্শনী

‘যোধা আকবর’-সিনেমাটির বিশেষ প্রদর্শনী

অস্কার কর্তৃপক্ষ তথা একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস মার্চ মাসে লস অ্যাঞ্জেলেসে আয়োজন করতে যাচ্ছে ‘যোধা আকবর’ সিনেমাটির বিশেষ প্রদর্শনী। ১৭ বছর পার করল ঐতিহাসিক সিনেমা। ২০০৮ সালের ১৫ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া এই সিনেমাটি দর্শকমহলে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল।

মুগল সম্রাট আকবরের সঙ্গে রাজপুত রাজকন্যা যোধা বাইয়ের মিলনের মহাকাব্যিক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘যোধা আকবর’ সিনেমাটি। হৃতিক রোশন ও ঐশ্বরিয়া রাইয়ের দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে এটি আরও জীবন্ত হয়ে উঠেছে। গোয়ারিকরের গল্প বলার ঢঙের সঙ্গে তাদের অন-স্ক্রিন রসায়ন ‘যোধা আকবর’-কে একটি অবিস্মরণীয় সিনেম্যাটিক অবস্থানে নিয়ে গেছে।

হৃতিক রোশন ও ঐশ্বরিয়া রাই অভিনীত সিনেমাটি এ বছর মুক্তির ১৭ বছর পূর্ণ করেছে। সেই উপলক্ষে চলতি বছরের মার্চ মাসে লস অ্যাঞ্জেলেসে অস্কার কর্তৃপক্ষ সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করতে চলেছে। তারিখ চূড়ান্ত না হলেও অনুমান করা হচ্ছে, ৩ মার্চ একই শহরে অনুষ্ঠিতব্য ৯৭তম অস্কার আসরের আগে বা পরেই হবে এই বিশেষ প্রদর্শনীটি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত