আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বিয়ে করেছেন মেহজাবীন, ছবি প্রকাশ

বিয়ে করেছেন মেহজাবীন, ছবি প্রকাশ

ছোটপর্দার তারকা মেহজাবীন চৌধুরী ১৩ বছরের প্রেমের সম্পর্ক শেষে ১৪ ফেব্রুয়ারি নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এরপর ২৪ ফেব্রুয়ারি দুপুরে ঢাকার অদূরে সাভারের একটি রিসোর্টে দুজনের ‘বিবাহোত্তর সংবর্ধনা’ হয়।


এ অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে এলেও আকদের ছবি সামনে আনেননি মেহজাবীন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভক্তদের সঙ্গে অভিনেত্রী ভাগ করে নিয়েছেন

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মেহজাবীন লিখেছেন, ‘আমাদের আক্দ হয় ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসার দিনে, আদনান এবং আমি আমাদের পরিবারের সদস্যদের ও কাছের মানুষের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হলাম। আমাদের জীবনের একটি বিশেষ দিন ছিল এটি, যা আরও অর্থবহ হয়ে উঠেছিল আমাদের প্রিয় মানুষদের উপস্থিতিতে।’

 

বিশেষ এই দিনে মায়ের আক্‌দের শাড়ি পরা নিয়ে অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমার মা তার আক্‌দের দিনে যে শাড়ি পরেছিলেন, সেই শাড়িই আমাকে উপহার দিয়েছেন। আমার বিশেষ দিনে সেটি পরতে পারা ছিল মায়ের কাছ থেকে প্রাপ্ত সবচেয়ে সুন্দর উপহার।’

মেহজাবীন ও আদনানের প্রেম বিনোদন অঙ্গনে অনেকটা ‘ওপেন সিক্রেট’ ছিল। দুজনকে দেশে ও দেশের বাইরে একত্রে ঘোরাঘুরি করতে দেখা গেছে। ঘোরাঘুরির সময় তোলা স্থিরচিত্র হাতবদল হয়ে ফেসবুকেও পোস্ট হয়েছে।

 

নিজেরাও কখনো কখনো নিজেদের ইনস্টাগ্রামে রোমান্টিক মুহূর্তের স্থিরচিত্র পোস্ট করেছেন। ঘুরে বেড়ানোর মুহূর্তের স্থিরচিত্র ফেসবুকে প্রকাশের পর দুজনকে নিয়ে গুঞ্জনের ডালপালা বাড়তে থাকে। তখনো তারা ছিলেন নীরব।

কয়েক বছর আগে হঠাৎ গুঞ্জন রটে যে বিয়ে করেছেন মেহজাবীন-আদনান! তারা সংসারও করছেন। এসব নিয়ে যখন কথা হচ্ছিল, তখন কৌশলে তারা নিজেদের সম্পর্কের ইঙ্গিত দেন। অবশেষে গুঞ্জনই সত্যি হলো, পূর্ণতা পেল ১৩ বছরের প্রেম।

শেয়ার করুন

পাঠকের মতামত