আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

খিচুড়ি না খেলে রাতে ঘুম আসে না

খিচুড়ি না খেলে রাতে ঘুম আসে না

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান আর কয়েক মাস পর ৪৫ বছরে পা দেবেন। তবে অভিনেত্রীকে দেখলে মনেই হয় না, তিনি ৪০-এর গণ্ডি পেড়িয়েছেন। এই বয়সেও দাপটের সঙ্গে বলিউডে অভিনয় করে যাচ্ছেন তিনি। একের পর এক হিট সিনেমা দর্শকদরে উপহার দিচ্ছেন। পাশাপাশি সামলাচ্ছেন সংসারও। দুই সন্তান থেকে শুরু করে পরিবারের সবারই খেয়াল রাখতে হয় তার।


ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে অভিনেত্রীর। এত ব্যস্ততার মাঝেও একটা বিষয় থেকে কখনই নজর সরে না কারিনার। আর তা হল শরীরচর্চা। ডায়েট থেকে শুরু করে যোগ ব্যায়াম- সবকিছু চালিয়ে যান নিয়মিত।


তবে একটা জিনিস ছাড়া কারিনার রাতে ঘুম আসে না। যার জন্যে রীতিমত অনুরোধ করতে দেখা যায় নায়িকাকে। আর তা হল খিচুড়ি। ডায়েটের তালিকায় যাই থাকুক না কেন এই একটা জিনিস ছাড়া তিনি থাকতে পারেন না। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে নিজেই এসব বলেন কারিনা। 


তিনি বললেন, ‘আমার সব থেকে ভালো লাগার খাবার হল খিচুড়ি। যদি দুই থেকে তিন দিন আমি খিচুড়ি না পাই আমার অস্বস্তি হওয়া শুরু হয়। আমি আমার ডায়েটিশিয়ানকে মেসেজ করি, যদি খিচুড়ি রাখা যায়, নয়তো আমার ঘুম হবে না।’

কারিনা বরাবরই বাড়ির তৈরি খাবার খেতে পছন্দ করেন। বাড়িতে অধিকাংশ সময় তিনি নিজেই রান্না করেন। যেখানেই যান, সেখানেই তিনি বাড়ির তৈরি খাবারই সঙ্গে নিয়ে যান। পাশাপাশি কিছু নির্দিষ্ট শরীরচর্চা, যোগাসন ছাড়াও কিছু ওয়ার্কআউট থাকে তার নিত্যদিনের তালিকায়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত