আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

বয়স তাঁর কাছে কেবল সংখ্যামাত্র

বয়স তাঁর কাছে কেবল সংখ্যামাত্র

বয়স তাঁর কাছে সংখ্যামাত্র! ৬৭ বছরের বলিউড অভিনেতা সানি দেওলের ‘ঢায় কিলো কা হাতে’ পড়ুন ম্যাজিক যে এখনও অক্ষত, তা কখনও পর্দায় টিউবঅয়েল, কখনও ল্যাম্পপোস্ট তুলে হুঙ্কার দিয়ে বুঝিয়ে দিয়েছেন। এইবার নতুন ছবিতে বিশাল আকারের সিলিং ফ্যান হাতে ধরা দেবেন সানি দেওল। ২০২৩ সালে বক্স অফিসে ‘গাদ্দার ২’ সিনেমার মাধ্যমে সানি তাঁর চলচ্চিত্র জীবনকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছেন। প্রায় ৭০০ কোটি টাকার ব্যবসা করা ছবি উপহার দিয়ে রাজনীতির ময়দান থেকে বর্তমানে অভিনয়েই মনোনিবেশ করেছেন তিনি। এইবার ‘জাত’ সিনেমায় রবিনহুড রূপে ধরা দিলেন সানি দেওল।

সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার। এতে দেখা গেল সানির সঙ্গে সম্মুখ সমরে রণদীপ হুদা। ‘জাট’ সিনেমায় খলনায়ক রণতুঙ্গার চরিত্রে দেখা যাবে রণদীপকে; যার অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ। বলা ভালো, গ্রামকে শ্মশানে পরিণত করেছে সে। ঠিক এমনই এক পরিস্থিতিতে রবিনহুডের মতো সেই গ্রামে হাজির হন সানি। যেমন অ্যাকশন, তেমনই সংলাপ। ‘জাত’ ট্রেলারে স্পষ্ট, বলিউডের ‘গাদ্দার ২’-এর থেকেও দক্ষিণী পরিচালকের হাত ধরে দুরন্ত অ্যাকশন ছবি উপহার দিতে চলেছেন সানি। এখন পর্যন্ত একাধিক বলিউড তারকা দক্ষিণমুখো হয়েছেন কিংবা দক্ষিণী পরিচালকের হাত ধরে ব্লকবাস্টার প্রত্যাবর্তন ঘটিয়েছেন। এবার দেখার পালা, সানি কী করেন। এর আগে একাধিক গণমাধ্যমে সানির বাবা বরেণ্য অভিনেতা ধর্মেন্দ্র আক্ষেপ করে বলেছিলেন, ‘বলিউড দেওলদের প্রাপ্য সম্মানটুকু দেয়নি।’ ফলে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে সানি দেওল বললেন, ‘বলিউডকে মনে করিয়ে দিলেন, শেষমেশ সিনেমায় আমাদের কাজের কদর করছে। এটিই সময়। অনেক বছর অপেক্ষা করেছি। আমাদের পরিবারের আসলে স্বীকৃতি পেতে বরাবরই দেরি হয়। ওই কথায় বলে না, কর্ম করে যাও, ফলের আশা না করে। লড়ে যাও, থেমো না।’ 

এবার আর টিউবঅয়েল কিংবা হাতুড়ি নয়, সানি দেওলের ‘ঢায় কিলো কা হাতে’ এবার দেখা গেল রাক্ষুসে এক লোহার পাখা। অবশ্য যেটি তাঁর শত্রুদমনের অস্ত্র হিসেবে দেখা যাবে পর্দায়। ৬৭ বছরের সানি দেওলের এই ছবিও যে ভরপুর অ্যাকশন-প্যাকড সিনেমা হতে চলেছে, তা প্রথম দেখায় বেশ আন্দাজ করা গেল। ‘জাত’ পরিচালনা করেছেন তেলেগু পরিচালক গোপীচাঁদ মালিনেনি এবং প্রযোজনায় মাইথেরি মুভি মেকারস। সানি দেওল, রণদীপ হুডা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বিনীত কুমার সিং, সায়ামি খের, রেজিনা কাসান্দ্রার মতো অভিনেতারা। 

ছবির ট্রেলার দেখে দর্শক যতই খুশি হোক না কেন, ছবির নাম নিয়ে ইতোমধ্যে বিতর্ক দানা বেঁধেছে। সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে কিছুদিন আগে মুক্তি পাওয়া ছবির ‘ও রাম শ্রীরাম’ গানটি। এবার সব বিতর্কের অবসান ঘটাতে সিনেমাটি নিয়ে বলেছেন দুই অভিনেতা সানি দেওল ও রণদীপ হুডা। ছবির প্রচারে গিয়ে সানি বলেছেন, ‘জাত কোনো ধর্মীয় উস্কানিমূলক ছবি নয়, দয়া করে এর গায়ে ধর্মীয় তকমা সেঁটে দেবেন না। ছবিটি সম্পূর্ণ বিনোদনমূলক। আমরা চাই দর্শকরা ছবিটা উপভোগ করুক, এর বেশি কিছু নয়। আমরা সব ধর্মকেই ভালোবাসি। একজন অভিনেতা হিসেবে ছবির মাধ্যমে গোটা বিশ্বের সামনে নিজের দেশের প্রতিনিধিত্ব করি আমরা। তাই দেশের সম্মান খর্ব হবে এমন কোনো বিষয় আমাদের ছবিতে দেখাতে চাই না। ছবির মাধ্যমে আমরা কোনো ধর্মীয় বার্তা দিতে চাই না।’ তাঁর কথার সূত্র ধরে ছবির আরেক অভিনেতা রণদীপ হুডা বলেন, ‘‘আপনারা সবাই ছবির ‘জাত’ নাম নিয়ে কৌতূহলী। ছবিতে জাত আসলে কী, একটা সম্প্রদায় নাকি এজেন্ট নাকি কোনো ব্যক্তি, সব প্রশ্নের উত্তর মিলবে ছবিতে এবং সেই কারণে আপনাদের ছবিটা দেখার অনুরোধ করব।’’ আগামীকাল সিনেমাটি মুক্তি পাচ্ছে।  

১৯৮৩ সালে ‘বেতাব’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন সানি দেওল। এরপর ২০০০ সালে তাঁর ‘গাদ্দার,’ বক্স অফিসে ঝড় তুলে দিয়েছিল। তবে ৪০ বছরের সিনেমাযাত্রায় এর আগে ‘গাদ্দার ২’ সিনেমার মতো বড় হিট দিতে পারেননি সানি দেওল। তারপর থেকে নিজের ‘দাম বাড়িয়েছেন’ এই অভিনেতা। সেই পরিপ্রেক্ষিতে ‘গাদ্দার ২’ সানি দেওলের ক্যারিয়ারে মাইলস্টোন হওয়ার পর ‘জাত’ কেমন ব্যবসা করে, নজর থাকবে সেদিকে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত