আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

অভিনেতা চার্লি চ্যাপলিনের জন্মদিন আজ

অভিনেতা চার্লি চ্যাপলিনের জন্মদিন আজ

বিশ্বখ্যাত চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও সুরকার স্যার চার্লস স্পেনসার ‘চার্লি চ্যাপলিন’। তাকে বড় পর্দার শ্রেষ্ঠতম মূকাভিনেতা ও পৃথিবীর শ্রেষ্ঠ কৌতুকাভিনেতা হিসেবে গণ্য করা হয়। কিংবদন্তি এই অভিনেতার জন্মদিন আজ। ১৮৮৯ সালের ১৬ এপ্রিল লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন তিনি।

তার ১৩৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজও সারা বিশ্বে সিনেমাপ্রেমীরা স্মরণ করছেন এই মহান শিল্পীকে, যিনি নিঃশব্দ চলচ্চিত্রের যুগে হাস্যরস ও মানবতার গল্প বলায় হয়ে উঠেছিলেন অনন্য।  
চ্যাপলিন শুধু একজন কৌতুক অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন সমাজের পীড়িত মানুষের কণ্ঠস্বর। তার সৃষ্ট চরিত্র ‘দ্য ট্রাম্প’ বা ‘দ্য লিটল ট্রাম্প’ বিশ্বব্যাপী দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছিল। টুপি, বাঁকা গোঁফ, ঢিলেঢালা প্যান্ট আর বাঁশির মতো লাঠি নিয়ে চ্যাপলিনের এই চরিত্রটি হয়ে উঠেছিল নির্বাক চলচ্চিত্রের প্রতীক।

চ্যাপলিন লন্ডনে প্রচণ্ড দারিদ্র ও কষ্টের মধ্য দিয়ে শৈশব অতিবাহিত করেন। তার বাবার অনুপস্থিতি ও তার মায়ের অর্থাভাবের জন্য তাকে নয় বছর বয়সের পূর্বেই দুইবার একটি কর্মশালায় কাজ করতে পাঠানো হয়েছিল। যখন তার বয়স ১৪ তখন তার মাকে পাগলাগারদে পাঠানো হয়। 

চ্যাপলিন তার শৈশব থেকেই শিশুশিল্পী হিসেবে ইংল্যান্ডের বিভিন্ন রঙ্গশালায় সফর করেন এবং পরে একজন মঞ্চাভিনেতা ও কৌতুকাভিনেতা হিসেবে অভিনয় শুরু করেন। ১৯ বছর বয়সে তিনি স্বনামধন্য ফ্রেড কার্নো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হন, যারা তাকে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে নিয়ে যায়। চ্যাপলিন সেখানে হলিউড চলচ্চিত্র শিল্পের সাথে যুক্ত হন এবং ১৯১৪ সালে কিস্টোন স্টুডিওজের হয়ে বড় পর্দায় অভিনয় শুরু করেন।

উনার অসামান্য সৃষ্টিগুলোর মধ্যে ‘দ্য কিড’ (১৯২১), ‘সিটি লাইটস’ (১৯৩১), ‘মডার্ন টাইমস’ (১৯৩৬) এবং ‘দ্য গ্রেট ডিক্টেটর’ (১৯৪০) বিশেষভাবে উল্লেখযোগ্য। ‘দ্য গ্রেট ডিক্টেটর’-এ হিটলারের ব্যঙ্গাত্মক চরিত্রে অভিনয় করে তিনি শিল্পের মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন।  

চ্যাপলিনের কর্মজীবন ছিল বর্ণাঢ্য। হলিউডের স্বর্ণযুগে তিনি ছিলেন একচ্ছত্র দাপটের অধিকারী। ১৯৭২ সালে তিনি অস্কার সম্মানে ভূষিত হন এবং ১৯৭৫ সালে রানী এলিজাবেথ তাকে নাইট উপাধি দেন।

জীবনের শেষ সময়ে তিনি ছিলেন সুইজারল্যান্ডে। ১৯৭৭ সালের বড়দিনে সেদেশেই মহাপ্রয়াণ ঘটে চার্লি চ্যাপলিনের। মৃত্যুর পর তার রেখে যাওয়া বিশাল সম্পত্তির লোভে চুরি হয় তার কফিনও। কিন্তু তার কফিনটি নিরাপদেই উদ্ধার করে পুলিশ।
 
কিন্তু চ্যাপলিনের মৃত্যুর বহু বছর পরও ‘মডার্ন টাইমস’, ‘গোল্ড রাশ’, ‘সিটি লাইটস’ এর মত বেশকিছু চলচ্চিত্র আজো প্রেরণা যোগায় পৃথিবীর নানা অঞ্চলের চলচ্চিত্র প্রেমীদের। 

আজ তার জন্মদিনে গুগল ডুডলসহ বিভিন্ন মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় চলছে #ChaplinDay ট্রেন্ড। চ্যাপলিনের চলচ্চিত্র ও জীবনদর্শন আজও প্রাসঙ্গিক, কারণ তিনি শুধু হাসাতেন না, হাসির আড়ালে তুলে ধরতেন মানুষের সংগ্রাম ও স্বপ্নের গল্প।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত