আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

ভয়ংকর খেলা নিয়ে আসছে স্কুইড গেমের তৃতীয় কিস্তি

ভয়ংকর খেলা নিয়ে আসছে স্কুইড গেমের তৃতীয় কিস্তি

‘স্কুইড গেম’ যখন প্রথম নেটফ্লিক্সে আসে, তখন রীতিমত সারা বিশ্বের সিনেমাপ্রেমীদের মনে ঝড় তুলেছিল এই সিরিজ। এরপর এসেছে আরও এক সিজন। গেম’। পর পর দুটি সফল সিজনের পর এটি ঘিরে দর্শক উন্মাদনা তুঙ্গে। ভাগ্যবদল আর মৃত্যুর খেলা নিয়ে আরও দ্বিগুণ উন্মাদনা নিয়ে ফিরে আসছে সিরিজটির তৃতীয় সিজন। বহুল প্রতীক্ষত সিরিজটির তৃতীয় সিজনের ফার্স্ট লুক টিজার প্রকাশ হলো অবশেষে।

নেটফ্লিক্সের সবচেয়ে প্রত্যাশিত সিরিজ ‘স্কুইড গেম’। তাদের ঘোষণা অনুযায়ী, এ বছরই আসছে তৃতীয় সিজন। গতকাল মঙ্গলবার প্রকাশিত টিজারে দেখা গেছে, প্রধান চরিত্র সেওং গি-হুনকে একটি কফিনের মতো কালো বাক্সে করে গেমের স্থানে ফিরিয়ে আনা হচ্ছে। একটি গাম্বল মেশিন থেকে লাল ও নীল বল তোলার দৃশ্য দেখা যায়, যা প্রতিযোগীদের নতুনভাবে দলবদ্ধ করার ইঙ্গিত দেয়। টিজারে গর্ভবতী প্রতিযোগী জুন-হি এবং তার সঙ্গী মিয়ং-গির উপস্থিতি দেখা যায়।


ফ্রন্ট ম্যানকে আবারও গেমের নিয়ন্ত্রকের ভূমিকায় ফিরে আসতে দেখা গেছে। টিজারের শেষ অংশে একটি নবজাতকের কান্নার শব্দ শোনা যায়, যা দর্শকদের মধ্যে কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি করেছে।

নেটফ্লিক্স ‘স্কুইড গেম সিজন ৩’ এর প্রথম টিজার প্রকাশ করে এর মুক্তির তারিখ নিশ্চিত করেছে। আগামী ২৭ জুন প্রিমিয়ার হতে চলেছে এটি।সিরিজের সম্পূর্ণ ট্রেলারটি মে মাসের শেষের দিকে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত