আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

বেশি কাজ করার চেয়ে মানসম্মত অল্প কাজ করতে চাই

বেশি কাজ করার চেয়ে মানসম্মত অল্প কাজ করতে চাই

নাটক, টেলিছবি থেকে শুরু করে ওয়েব কনটেন্টে নিয়মিত কাজ করে যাচ্ছেন অভিনেত্রী তানজিন তিশা। গত ২০ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল তিশার ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’। এযাত্রায় তার সঙ্গে ছিলেন সংগীত ও অভিনয়শিল্পী প্রীতম হাসান। এই ফিল্ম অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসাও কুড়িয়েছেন তিশা।

গতকাল শুক্রবার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে তিশা জানান, ‘আমরা যারা অভিনয়শিল্পী আছি, তারা বছরে অনেক কাজ করি। এর মধ্যে ভালো কাজের স্বীকৃতি পাওয়া একজন শিল্পীর জন্য অবশ্যই বড় বিষয়। আমার অনেক কাজ আছে, যার মধ্যে ‘ঘুমপরী’ অনেকটাই ব্যতিক্রম। এই ফিল্মের জন্য আমি অনেক প্রশংসা পেয়েছি। বলা চলে, ‘ঘুমপরী’ থেকে আমি এখনো বেরিয়ে আসছে পারেননি।’

আগের মত এখন আর বেশি কাজ করতে দেখা যায় না তিশাকে। অনেকটা বেছে বেছে নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করেন। ভালো গল্প না পেলে সে কাজে যুক্ত হন না বলেনও জানালেন এই অভিনেত্রী।

তানজিন তিশার কথায়, ‘বেশি কাজ করার চেয়ে মানসম্মত অল্প কাজ করতে চাই। আমি সেই পথ ধরেই চলছি এবং চলবো। এছাড়া ঈদের আমি পরিকল্পনা করে কাজ করি। যেটা গত ঈদে হয়নি। কারণ, আমি চেষ্টা করি কম কাজ করে ভালো কিছু দর্শককে উপহার দেওয়ার। আগামী ঈদের জন্য বেশ কয়েকটি কাজ করেছি। মানের দিক দিয়ে আমার কাছে ভালো মনে হয়েছে বলেই সে কাজগুলোতে যুক্ত হয়েছি। আশাকরি দর্শক ঈদে ভালো কিছু পাবে।’

অভিনয়ের পাশাপাশি নাচেও বেশ পারদর্শী তিশা মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে নাচে পারফর্ম করতে দেখা যায় তাকে। নাচের বিষয়ে তিনি জানান, ‘আমরা আসলে অভিনয় জগতের মানুষ। এটা নিয়েই আমাদের থাকতে হয়। তবে অভিনয় ছাড়াও নিজেদের ব্যকিতক্রমভাবে উপস্থাপন করার জায়গা ‍কিছু সেক্টরে হয়। এর মধ্যে একটি হল নাচ। গতবারের মত এবারও বাইফা অ্যাওয়ার্ড শোতে নাচের মাধ্যমে নিজেকে একটু ব্যতিক্রমভাবে উপস্থাপন করেছি।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত