আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

শবনম মুশতারী ও আনোয়ারুল হক পাচ্ছেন বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার’

শবনম মুশতারী ও আনোয়ারুল হক পাচ্ছেন বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার’

নজরুল সংগীত-চর্চা ও প্রসারে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ গবেষক ও অধ্যাপক আনোয়ারুল হক এবং সংগীতশিল্পী শবনম মুশতারীকে ‘নজরুল পুরস্কার ২০২৫’ দিচ্ছে বাংলা একাডেমি। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি রোববার নানা অনুষ্ঠান ও কর্মসূচি হাতে নিয়েছে। ওই দিন বিকেলে বাংলা একাডেমি আয়োজিত নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয় এক বিজ্ঞপ্তিতে।  

নজরুল চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে বাংলা একাডেমি এ পুরস্কার চালু করে। পুরস্কারের অর্থমূল্য প্রতিটি ১ লাখ টাকা, সঙ্গে দেওয়া হবে সম্মাননা স্মারক ও উত্তরীয়।

শবনম মুশতারীর জন্ম নওগাঁয়। ষাটের দশক থেকে গানের সঙ্গে যুক্ত তিনি। দীর্ঘ সংগীত জীবনে আধুনিক ও নজরুল সংগীতের তাঁর ১০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে এইচএমভি তার ‘লাইলী তোমার এসেছে ফিরিয়া’ লং প্লে প্রকাশ করে, যা যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেসের সাউন্ড সেকশন সংরক্ষণ করে রেখেছে। আর নিউইয়র্ক থেকে মুক্তধারা তার গানের অ্যালবাম বেস্ট অব শবনম মুশতারী প্রকাশ করে। তাঁর দুই বোন ইয়াসমিন মুশতারী ও পারভীন মুশতারীও নজরুলের গানের শিল্পী। নজরুলের গানের চর্চা ও প্রসারে অবদান রাখার জন্য ১৯৯৭ সালে শবনম মুশতারী পেয়েছিলেন একুশে পদক। মাঝে কিছুদিন শারীরিকভাবে অসুস্থও ছিলেন তিনি।

আনোয়ারুল হকের জন্ম ১৯৫২ সালে কুমিল্লার মোগলটুলিতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাহিত্যের ছাত্র ছিলেন। তিনি নজরুলের জীবন-সৃষ্টি নিয়ে গবেষণা করে গেছেন জীবনভর।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত