আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

আমি চাই দেশে দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক : বাঁধন

আমি চাই দেশে দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক : বাঁধন

দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়ের পাশাপাশি সামাজিক নানা কর্মকাণ্ডে দেখা গেছে অভিনেত্রীকে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার হয়ে ছিলেন রাজপথে। শেখ হাসিনার সরকার পতনের সময় উঠে এসেছিলেন ব্যাপক আলোচনায়।

কিন্তু এরইমধ্যে কথা রটে, তিনি নাকি ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট! আবার এই গুঞ্জনও ভেসে বেড়ায় যে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ‘সিআইএ’ ও ইসরায়েলি ‘মোসাদ’র হয়ে কাজ করছেন এই অভিনেত্রী। বিষয়গুলো নজড় এড়ায়নি বাঁধনের। সম্প্রতি এ নিয়ে মুখ খুলেছেন তিনি। ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দিয়ে জানিয়েছেন নিজের ক্ষোভ, আক্ষেপের কথা।
এবার দেশের এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী কথা বললেন নির্বাচন প্রসঙ্গে। জানালেন, দ্রুত একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন দেখতে চান তিনি। নির্বাচিত সরকারের হাতেই দেশ নিরাপদ বলে মনে করেন তিনি।

সাক্ষাৎকারে দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাঁধন জানান, ‘জুলাই গণঅভ্যুত্থান ও তার পরবর্তী সময়ে দেশ নিয়ে আমাদের উচ্চ আকাঙ্ক্ষাটা ছিল।

অভ্যুত্থানের উত্তেজনায় আমরা হয়তো বেশি বেশি চিন্তা করেছি। কিন্তু সেটা বাস্তবায়ন হয়তো আমাদের মনমতো হয়নি। আমি চাই দেশে দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। নির্বাচিত সরকার এসে দেশের হাল ধরুক।’
বর্তমানে কাজ কম করতে দেখা যায় অভিনেত্রীকে।

এ প্রসঙ্গে তিনি জানান, ‘রেহানা মরিয়ম নূর সিনেমায় আমি আমি কাজের মাধ্যমে সামাজিক কিছু বার্তা দিতে চেয়েছি। কাজ করে সমাজকে যদি কিছু না দিতে পারি তাহলে সে কাজ করে লাভ কী? এজন্য বিনয়ের সঙ্গে অনেক কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। আমি চাই কম কাজ করতে, কিন্তু সেটা মনের মতো করে করতে চাই।’
ঈদে আসছে বাঁধনের এশা মার্ডার। সিনেমাটি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এটার শুটিং হয়েছিল আগেই। কয়েক দফায় হয়েছে এর দৃশ্যধারণ। বর্তমানে সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে। কয়েকটি সিনেমার সঙ্গে যেহেতু সিনেমাটি ঈদে মুক্তি পাবে তাই একটু এক্সাইটেড। আশা করি, দর্শক সিনেমাটি হলে গিয়ে দেখবেন।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত