আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

মুক্তির অপেক্ষায় ‘তাণ্ডব’ সিনেমার নতুন গান ‘লিচুর বাগানে’

মুক্তির অপেক্ষায় ‘তাণ্ডব’ সিনেমার নতুন গান ‘লিচুর বাগানে’

পবিত্র ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ‘তাণ্ডব’ সিনেমার নতুন গান ‘লিচুর বাগানে’ এসেছে। আজ রাতে প্রকাশের পরপরই গানটি রীতিমতো আলোচনার ঝড় তুলেছে।

গানে ঠোঁট মিলিয়েছেন শাকিব খান ও সাবিলা নূর। কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও জেফার রহমান। চরকি ও এসভিএফের ইউটিউব চ্যানেলে আইটেম গানের ভিডিও চিত্রটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকেরা।

চরকির ইউটিউব চ্যানেলে আধা ঘণ্টার ব্যবধানে ৮০ হাজারের বেশি ‘ভিউ’ হয়েছে গানটির। প্রায় আড়াই হাজার মন্তব্য এসেছে।

রহমান মতি নামের একজন দর্শক ইউটিউবে মন্তব্য করেছেন, ‘এযাবৎকালের সেরা আইটেম সং। রোমান্টিকের পাশাপাশি পুঁথি স্টাইলের কাহিনি বর্ণনা দুর্দান্ত কম্বিনেশন হয়েছে। শাকিব তো বরাবরই দুর্দান্ত, সাবিলা নূর নৃত্যপটিয়সীরূপে প্রথম ছবির প্রথম গানেই পাস লেটার মার্কে।’

প্রীতম ও জেফারের সঙ্গে গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন আলেয়া বেগম ও মঙ্গল মিয়া। গানের সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান।

গানের কথা লিখেছেন ছত্তার পাগলা, প্রীতম হাসান, মেহেদী আনসারি ও ইনামুল তাহসিন। মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব ও রুহুল আমিন।
এর আগে ছবিটির টাইটেল ট্র্যাক প্রকাশিত হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন সিফাত আবদুল্লাহ।

‘তাণ্ডব’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।

ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। এতে শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর প্রমুখ অভিনয় করেছেন।

সূত্রঃ প্রথম আলো

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত