আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

আমিরের সঙ্গে পর্দায় ফিরছেন জেনেলিয়া

আমিরের সঙ্গে পর্দায় ফিরছেন জেনেলিয়া


অভিনেতা ইমরান খানের বলিউড অভিষেক হয়েছিল ‘জানে তু ইয়া জানে না’ সিনেমা দিয়ে। ওই একই সিনেমা দিয়ে বলিউডে এন্ট্রি নিয়েছিলেন আরেক নতুন মুখ জেনেলিয়া ডি’সুজাও। অবশ্য বলিউডে পা রাখার আগেই দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিনয় করে দর্শক মনোযোগ কেড়েছিলেন তিনি। ‘জানে তু ইয়া জানে না’র প্রযোজক ছিলেন বলিউড সুপারস্টার আমির খান নিজেই। মজার কথা হলো, আমিরই ‘জানে তু ইয়া জানে না’র অদিতি চরিত্রের জন্য খুঁজে বের করেছিলেন জেনেলিয়াকে।

 

নায়িকা নির্বাচনে আমির যে ভুল করেননি, তা অনিন্দ্য অভিনয় দিয়ে প্রমাণ করেছিলেন জেনেলিয়া নিজেও। যার সুবাদে ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘জানে তু ইয়া জানে না’ অগণিত দর্শকের প্রিয় সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে।


এখন প্রশ্ন উঠতেই পারে সেই ২০০৮ সালের সিনেমা নিয়ে এখন কেন কথা উঠছে। কারণ, দর্শককে চমকে দিতে আরও একবার জেনেলিয়াকে নতুনভাবে পর্দায় নিয়ে আসছেন আমির। আমিরের নতুন সিনেমা সিতারে জামিন পার’র নায়িকা আর কেউ নয়, স্বয়ং জেনেলিয়া।

২০ জুন মুক্তি পাচ্ছে ‘সিতারে জমিন পার’। যার সুবাদে তিন বছর পর সিনেমা পর্দায় দেখা মিলতে যাচ্ছে ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমিরের। একইভাবে জেনেলিয়াকেও অনেক দিন পর দেখা যাবে বলিউড সিনেমায়।


এরই মধ্যে সিনেমাটি নিয়ে ইতিবাচক ও নেতিবাচক নানারকম কথা শোনা যাচ্ছে। ক’দিন আগে কিছু মানুষ এ সিনেমা বয়কটের ডাকও দিয়েছিলেন। তবে কোনো কিছুকে পাত্তা না দিয়ে সিনেমাটি মুক্তি দিতে বদ্ধপরিকর আমির ও তার সিনেমার সহপ্রযোজক অপর্ণা পুরোহিত।

এদিকে স্ক্রিনিংয়ের পর চলচ্চিত্র সমালোচকরাও এ সিনেমা নিয়ে আশার কথা শুনিয়েছেন। তাদের মতে, এ সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক হলো এর গল্প।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত