আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

‘টুয়েলভথ ফেল’ তারকা বিক্রান্ত মাসের পরিবারে ট্র্যাজেডি: বিমান দু র্ঘ ট না য় স্বজন নি হ ত

‘টুয়েলভথ ফেল’ তারকা বিক্রান্ত মাসের পরিবারে ট্র্যাজেডি: বিমান দু র্ঘ ট না য় স্বজন নি হ ত


আহমেদাবাদের লোকালয়ে বিমান দুর্ঘটনায় স্তম্ভিত পুরো ভারত।  লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ বিমানটিতে থাকা ২৪২ আরোহীর মধ্যে এক জন ছাড়া বাকি সকলেই নিহত হয়েছেন। গোটা ভারত জুড়ে চলছে শোকের মাতম।


​​​​​​​এক নিমিষেই পুড়ে অঙ্গার তিন শতাধিক মানুষ। যাদের মধ্যে বিমানের আরোহী-ক্রু ছাড়াও ছিলেন লোকালয়ের মানুষ। সেই শত শত লাশের ভিড়ে একজন ছিলেন বলিউড অভিনেতা বিক্রান্ত মাসের ভাই।


ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার দিন রাতেই স্বজন হারানোর খবর দিয়েছিলেন বিক্রান্ত। এই দুর্ঘটনায় শুধু ভাই হারানোর জন্যেই নয়, সকলের জন্যেই শোকাহত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে অভিনেতা উল্লেখ করেন, ‘আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার এবং প্রিয়জনদের কথা ভেবে আমার মন দুমড়ে মুচড়ে যাচ্ছে। আরও বেশি কষ্ট হচ্ছে এক ব্যক্তিগত কারণে। এই দুর্ঘটনায় আমার কাকা ক্লিফোর্ড কুন্দের তার ছেলে ক্লাইভ কুন্দেরকে হারিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে যিনি ওই বিমানের সহকারী পাইলট ছিলেন। ঈশ্বর আমাদের সকলকে শক্তি দিন।’

বিক্রান্তের শোকবার্তার পরই শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। একের পর এক শোকবার্তার ভিড় জমতে থাকে অভিনেতার সোশাল মিডিয়া হ্যান্ডেলে। সকলেই ভেবেছিলেন, নিহত সহকারী পাইলট সম্ভবত বিক্রান্ত মাসের তুতো ভাই। তবে শুক্রবার (১৩ জুন) সকালেই ধোঁয়াশা পরিষ্কার করলেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা।


বিক্রান্ত মাসে জানান, ওই বিমান দুর্ঘটনায় নিহত সহকারী পাইলট ক্লাইভ কুন্দেরের সঙ্গে আদতে তার রক্তের কোনো সম্পর্ক নেই। ক্লাইভ আসলে তাদের পারিবারিক বন্ধু। নতুন পোস্টে সেকথা উল্লেখ করেই বিক্রান্ত জানান, ‘আর কোনো জল্পনা-কল্পনা করবেন না দয়া করে। অনুরোধ করছি, আমাদের পরিবার এবং প্রিয়জনদের শান্তিতে শোক পালন করতে দিন।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত