আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

‘তাণ্ডব’ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন নির্মাতা-প্রযোজক

‘তাণ্ডব’ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন নির্মাতা-প্রযোজক

সাম্প্রতিক সময়ে সিনেমা পাইরেসি যেন অনেকাংশেই বেড়েছে। গেল রোজার ঈদে সিনেমা মুক্তির সপ্তাহ খানেক পরেই পাইরেসির কবলে পড়েছিল বরবাদ, দাগির মতো সিনেমা। সেই ধারাবাহিকতায় এবার ঈদে মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ও পাইরেসির কবল থেকে রক্ষা পায়নি। মুক্তির পাঁচ দিন না পেরোতেই সিনেমাটির এইচডি ভার্সন অনলাইনে ফাঁস হয়েছে।

বিভিন্ন ওয়েবসাইটে পুরো সিনেমাটিই একদম ঝকঝকে প্রিন্ট দেখতে পাওয়া যায়।
সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ থাকলেও শুরু থেকেই এর বিভিন্ন অংশ সোশ্যাল মিডিয়ায় ফাঁস হতে থাকে। অতঃপর পুরো সিনেমাটিই অনলাইনে চলে আসে। মুক্তির পর পাইরেসি নিয়ে সিনেমাটির টিম হুশিয়ারি দিলেও তা ঠেকাতে ব্যর্থ হয়েছেন তারা।

এতে করে দর্শকরা হলে গিয়ে সিনেমাটি দেখার আগ্রহ হারিয়ে ফেলবেন বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। যেমনটা হয়েছিল গেল ঈদের ‘বরবাদ’ নিয়ে। অনলাইনে চলে আসায় মোটা অংকের ক্ষতির মুখে পড়েছিলেন বলে সেসময় জানিয়েছিলেন বরবাদের প্রযোজক।
রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ ঈদে মাল্টিপ্লেক্সের পাশাপাশি ১৩৩টি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেয়েছে।

ছবিটিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন সাবিলা নূর। শাকিব-সাবিলা ছাড়াও ‘তাণ্ডবে’ অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত প্রমুখ। প্রযোজনায় এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত