আপডেট :

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

জুবিনের রহস্যজনক মৃত্যু: পুলিশ শুরু করেছে তদন্ত

জুবিনের রহস্যজনক মৃত্যু: পুলিশ শুরু করেছে তদন্ত

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গ মারা গেছেন। সিঙ্গাপুরে অবস্থানকালে স্কুবা ডাইভিং করতে গিয়ে গুরুতর আহত হন তিনি। দ্রুত সিঙ্গাপুরের একটি হাসপাতালে নেয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় তদন্তের কথা জানিয়েছে আসাম সরকার।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, জুবিনের লাশ উদ্ধারের পর শেষ হয়েছে ময়নাতদন্ত। শনিবারই নয়াদিল্লিতে গায়কের দেহ পৌঁছোনোর কথা।


জুবিন গার্গের মৃত্যুতে ভারতের সাংস্কৃতিক জগতে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বলিউড ও ভারতীয় সংগীত জগতের বহু তারকা।

সিঙ্গাপুরে যেখানে জুবিন অনুষ্ঠান করতে গিয়েছিলেন সেই অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। আসাম সরকারের পক্ষ থেকে গায়কের মৃত্যুর তদন্তভার নেওয়া হয়েছে। এছাড়া আয়োজক শ্যামকানু মহন্ত ও জুবিনকে সহায়তাকারী সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে।

আসাম সরকারের পক্ষ থেকে বলা হয়, জুবিন গার্গের মৃত্যুর তদন্তে শ্যামকানু ও সিদ্ধার্থকে জিজ্ঞাসাবাদ করবে আসাম পুলিশ। এ ছাড়াও শেষ মুহূর্তে যারা গায়কের সঙ্গে ছিলেন তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

শনিবার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক এফআইআর একত্র করে সিআইডির হাতে তদন্তের দায়িত্ব দিতে রাজ্য পুলিশের ডিজি হারমিত সিংকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনি সিঙ্গাপুরে ভারতের হাই কমিশনার সাইমন ওয়ং-এর সঙ্গেও কথা বলেছেন।

প্রসঙ্গত, ১৯৭২ সালের ১৮ নভেম্বর মেঘালয়ের তুরায় জন্মগ্রহণ করেন জুবিন। শৈশব থেকেই সংগীতমুখর পরিবেশে বড় হন তিনি। কেবল আঞ্চলিক গায়ক নন, জুবিন গর্গ সংগীতের ভুবনে নিজেকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন। আসমিয়া, বাংলা, হিন্দি, নেপালি, তামিল, তেলেগু, মালায়ালাম, মারাঠি, ওড়িয়া, ইংরেজি ছাড়াও কার্বি, মিসিং, তিওয়ার মতো আদিবাসী ভাষাসহ ৪০টিরও বেশি ভাষা ও উপভাষায় গান গেয়েছেন তিনি।

শুধু কণ্ঠ নয়, বাদ্যযন্ত্র বাজানোতেও ছিল তার দারুণ দক্ষতা। তবলা, গিটার, ড্রাম, হারমোনিয়াম, দোতারা, ঢোল, ম্যান্ডোলিনসহ অন্তত ১২ ধরনের বাদ্যযন্ত্র বাজাতে পারতেন তিনি। বহুমুখী প্রতিভার কারণে জুবিন আসামের সর্বাধিক সম্মানিত ও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পীদের একজন হয়ে উঠেছিলেন।

দীর্ঘ ক্যারিয়ারে ‘পিয়া রে’, ‘আয়না মন ভাঙা আয়না’, ‘চোখের জলে ভাসিয়ে দিলাম’, ‘মন মানে না’, বলিউডের ‘ইয়া আলি’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। সূত্র: আনন্দবাজার ও হিন্দুস্থান টাইমস।

শেয়ার করুন

পাঠকের মতামত