আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

‘আমার সকল ভালোবাসা’-এর মোড়ক উন্মোচন

‘আমার সকল ভালোবাসা’-এর মোড়ক উন্মোচন

রবীন্দ্র সঙ্গীতশিল্পী শাহনাজ পারভীন এর প্রথম একক অ্যালবাম প্রকাশ হয়েছে। আমার সকল ভালোবাসা—শিরোনামের অ্যালবামটি প্রকাশ করেছে জি সিরিজ। এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে ২৫ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার সিডনিতে স্থানীয় একটি রেস্টুরেন্টে।

জীবন যদি প্রতারণা করে, শিল্প দিবে ঠাঁই—মোহনীয় কথায় মালা গেঁথে আড়ম্বরপূর্ন আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান সঞ্চালনা করেন লেখক,কবি ও চিকিৎসক আবুল হাসনাৎ মিল্টন। উপস্থাপক শুরুতেই বলেন, একজন শিল্পী তাঁর মন থেকে শিল্পচর্চা করেন যা মানুষের হৃদয়কে স্পর্শ করে। রেজওয়ানা চৌধুরী বন্যা বা শাহনাজ দু'জনই শিল্পের সাধক। শিল্পীরা ঈশ্বর ছুঁতে চায়, মানুষের মনকে ছুঁতে চায়। শাহনাজের এ পথ চলা শিল্পের প্রতি মমত্ববোধ নিঃসন্দেহে প্রশংসনীয়।

মোড়ক উন্মোচন করেন প্রখ্যাত কালজয়ী সঙ্গীতশিল্পী শব্দ-সৈনিক সুরকার আপেল মাহমুদ।

১০টি রবীন্দ্রসঙ্গীত দিয়ে সাজানো হয়েছে এ অ্যালবাম—'আমার সকল ভালোবাসা'। প্রথম একক অ্যালবাম প্রসঙ্গে শাহনাজ বলেন, রবীন্দ্র সুরের মায়া ছোটবেলা থেকেই আমাকে খুব টানে। এই অ্যালবামটি করার পেছনে আমার পরিবারের আন্তরিক উৎসাহ আমাকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছে।

শিল্পানুরাগী শাহনাজ পারভীন পেশায় একজন চিকিৎসক, কর্মক্ষেত্র সিডনি, অস্ট্রেলিয়া। ছোটবেলায় মায়ের আগ্রহে পড়াশুনার পাশাপাশি গান ও নাচ শিখেছেন। পেশাগত ব্যস্ততার জন্য সমান তালে সব কিছু চালিয়ে যাওয়া সম্ভব হয়ে উঠেনি। তবে, আবেগ-অনুরাগ, ভালোলাগা-ভালোবাসা থেকে গান চর্চাটা নিয়মিত করে যাচ্ছেন। তাঁর গানে হাতে-কড়ি কলিম শরাফী, রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদী মোহাম্মদ এর কাছে। শাহনাজ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁর শিক্ষকবৃন্দের কাছে, শিল্পী শরমিন জাহান, চিকিৎসক আসাদুল কবির চপল, শিল্পী ফয়সাল আহমেদ এবং স্বামী চিকিৎসক রশিদ আহমেদের কাছে অনুপ্রেরণা ও সহযোগিতার জন্য। তিনি মঞ্চের পাশাপাশি রেডিও-টিভিতেও গান করেছেন।

১০টি রবীন্দ্রসঙ্গীত দিয়ে সাজানো হয়েছে এ অ্যালবাম। প্রকাশিত অ্যালবামের গানগুলো হলো—'তুমি কোন কাননের ফুল', 'আমার হিয়ার মাঝে', 'চোখের আলোয়', 'একটুকু ছোঁয়া লাগে','আমার বেলা যে যায়', 'চাঁদের হাসি','আজি এ বসন্তে', 'আমার পরাণ', 'আজ জ্যোৎস্নারাতে', 'মোর বীণা ওঠে'।

মোড়ক উন্মোচন শেষে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি আপেল মাহমুদ, চিকিৎসক রশীদ আহমেদ, চিকিৎসক জেসি চৌধুরী ও চিকিৎসক শরীফ উদ্দৌল্লা। শব্দ সঞ্চালনায় নাদিম ও আলোকসজ্জায় ছিলেন চিকিৎসক শাহরিয়ার রানাl আমন্ত্রিত অতিথিদের অনুরুধে শাহনাজ পারভীন অ্যালবাম থেকে তিনটি গান গেয়ে শোনান—আজি এ বসন্তে, চাঁদের হাসি ও চোখের আলোয়।

কথার ডালি সাজিয়ে আবারও মঞ্চে ফেরেন হাসনাৎ মিল্টন, বঙ্গবন্ধু কে স্মরণ করে তিনি বলেন—বঙ্গবন্ধু কবিদের মতো মানুষের মনকে ছুঁতে পেরেছিলেন। বঙ্গবন্ধুর কথার যাদুতে কবিতার সৃষ্টি হতো, তাই তাঁর ডাকে সাড়া দিয়ে মানুষ এ দেশকে স্বাধীন করেছিল। আপেল মাহমুদ তাঁর সৃষ্টি সুর ও কথায় গানে গানে বাংলার মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন স্বাধীনতা যুদ্ধে। তাঁর উপস্থিতিতে অনুষ্ঠানটি আক্ষরিক অর্থেই অর্থবহ হয়ে উঠে।

উপস্থিত শ্রোতা-অতিথিদের অনুরুধে আপেল মাহমুদ গেয়ে শুনান—'কোকিল ডাকলে একুশের কথা মনে পড়ে', মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি', এসময় সুরের মায়াজালে মগ্ন হয়ে গিয়েছিলেন শ্রোতারা।কিন্তু গানটি শেষ করতে পারেননি তিনি, আবেগ-আপ্লূত হয়ে কেঁদে উঠেন। বাইরে সিডনির আকাশও ছিল বৃষ্টিস্নাত, আকস্মিক গুমট হয়ে উঠে অনুষ্ঠানস্থল। তিনি আক্ষেপ করে বলেন—দেশে-বিদেশে এখনও আমার গানগুলো নবীন-প্রবীণ সকল শিল্পীরাই গেয়ে থাকেন, কিন্তু আমার নামটি কেউ উচ্চারন করেন না, আফসোস!

উল্লেখ্য, স্বাধীনতা যুদ্ধে আপেল মাহমুদ শুধু একজন কন্ঠ যোদ্ধাই ছিলেন না, তিনি একজন অস্ত্রধারী মুক্তিযোদ্ধাও ছিলেন।
অনুষ্ঠানের এ পর্বের পরিসমাপ্তি হয় আপেল মাহমুদের কণ্ঠে গাওয়া আরও দু'টো গান দিয়ে, 'আমার প্রিয়াকে সাজিয়ে দিয়ে', ও 'তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে'।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের নৈশভোজে আপ্যায়িত করা হয়।


এলএবাংলাটাইমস/ই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত