আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

রোহিঙ্গা সংকট দেখতে বাংলাদেশে আসছেন অস্কারজয়ী কেট ব্ল্যানচেট

রোহিঙ্গা সংকট দেখতে বাংলাদেশে আসছেন অস্কারজয়ী কেট ব্ল্যানচেট

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুর্দশা দেখতে বিশ্বখ্যাত অভিনেত্রী ও জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর শুভেচ্ছাদূত কেট ব্ল্যানচেট আগামী ১৭ মার্চ বাংলাদেশে আসছেন। চার দিনের সফরে অস্কারজয়ী এই অভিনেত্রী কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

এর আগে জাতিসংঘ ডেভেলপমেন্ট প্রোগ্রামের শুভেচ্ছাদূত হিসাবে ‘বন্ড গার্ল’খ্যাত মিশেল ইউ এবং ইউএনএইচসিআর-এর শুভেচ্ছা দূত জাপানিজ গায়ক ও অভিনেতা মিয়াভি গত জানুয়ারিতে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন।

এছাড়া হলিউডের বিখ্যাত অভিনেত্রী ও ইউএনএইচসিআর-এর বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলিকে রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

গত বছরের নভেম্বরে কানাডার ভ্যানক্যুভারে জাতিসংঘ শান্তিরক্ষী ডিফেন্স মিনিস্ট্রেরিয়েল সামিটে অ্যাঞ্জেলিনা জোলি অংশ নেন। সেখানে রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতিসংঘের তথ্য অনুযায়ী বাংলাদেশে রিফিউজি ক্যাম্পে আশ্রয় নেওয়া প্রায় প্রতিটি রোহিঙ্গা নারী যৌন নিপীড়নের শিকার অথবা যৌন নিপীড়ন, ধর্ষণ বা গণধর্ষণের সাক্ষী। এমএসএফ (ডক্টরস ইউদাউট বর্ডারস) ধর্ষণের শিকার যেসব মেয়ের চিকিৎসা করেছে তাদের অর্ধেকের বয়স ১৮ বছরের নিচে।’

রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত নির্যাতন শুরু হওয়ায় গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, এখন পর্যন্ত মিয়ানমারে তিন হাজারের মতো রোহিঙ্গা নিহত হয়েছে।


এলএবাংলাটাইমস/ই/এলআরটি  

শেয়ার করুন

পাঠকের মতামত