আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

চাকরিতে কাজের ধরন যেভাবে বদলে দেবে দাবদাহ

চাকরিতে কাজের ধরন যেভাবে বদলে দেবে দাবদাহ

এলএবাংলাটাইমস

জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীতে দাবদাহ বাড়ছে। দাবদাহের জেরে তাপমাত্রার পারদ ভাঙছে রেকর্ড। চলমান তাপপ্রবাহে নাকাল ইউরোপের জীবন। একই অবস্থা যুক্তরাষ্ট্র, এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও অন্যান্য অঞ্চলেও। চলতি মাসের শুরুতে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম দিন রেকর্ড করা হয়েছে। চলতি বছরের জুলাই সবচেয়ে উষ্ণ মাস হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট থমাস স্কুল অব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের তাপবিজ্ঞানের অধ্যাপক জন পি আব্রাহাম বলেছেন, পৃথিবী উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ এই উষ্ণ আবহাওয়ায় দীর্ঘ সময়ের জন্য ‘আটকে’ যাচ্ছে। আগে এমন তাপপ্রবাহ এক থেকে দুই দিন থাকত; কিন্তু তা এখন তিন থেকে টানা পাঁচ দিন স্থায়ী হচ্ছে। যাঁরা এই দাবদাহে টানা এক থেকে দুই দিন কাজ করছেন, তাঁদের দীর্ঘ মেয়াদে নানা সমস্যা হতে পারে।

বিজ্ঞানীরা পূর্বাভাস দিয়েছেন, চলমান জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বাড়তে থাকবে এবং এই অতিরিক্ত তাপপ্রবাহ স্বাভাবিক হবে। এতে মানুষের জীবনযাত্রার ধরনও পরিবর্তন হচ্ছে। মানুষের কাজ করার পদ্ধতিও পরিবর্তন হয়ে যাবে। তাই কর্মীদের জানতে হবে, এতে তাঁরা কী ধরনের সমস্যায় পড়বেন। আর কর্মীদের রক্ষার জন্য প্রতিষ্ঠানগুলোকেও চেষ্টা করতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, দাবদাহের জেরে কর্মক্ষেত্রের পরিবর্তন সাধারণত দুটি বিভাগে বিভক্ত হবে। এর প্রথমটি হলো অফিসের বাইরের কাজ, যেখানকার পরিবেশ বেশ গরম। যেমন কৃষি বা উৎপাদন খাত, যেখানে উচ্চ তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় না।
২০২২ সালে মাদ্রিদে একজন সড়ক পরিচ্ছন্নতাকর্মীর প্রচণ্ড দাবদাহে কাজ করার পর হিটস্ট্রোকে মৃত্যু হয়। শিক্ষাবিদেরা বলছেন, কর্মীদের সুরক্ষার জন্য এ ধরনের কাজের পরিবেশে সম্ভবত কিছু বড় পরিবর্তন ঘটবে।

আব্রাহামের ধারণা, শীতাতপনিয়ন্ত্রিত কুলিং সেন্টারগুলো আরও সাধারণ হয়ে উঠবে। আর কর্মীদের শরীরের তাপমাত্রা কমিয়ে এনে আবারও কাজ করানোর জন্য তাঁদের বিরতি দেওয়ার ব্যবস্থা করতে হবে নিয়োগকর্তাদের।

যেসব কর্মী অফিসের ভেতর বা শীতল পরিবেশে কাজ করেন, তাঁরা চরম তাপমাত্রার সংস্পর্শ থেকে তুলনামূলকভাবে নিরাপদ। তবে তাঁদের কাজের সময়সূচিতেও পরিবর্তন আসা উচিত।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত