আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

তীব্র গরমে শরীরে সহজেই ক্লান্তি ভর করে

তীব্র গরমে শরীরে সহজেই ক্লান্তি ভর করে

তীব্র গরমে শরীরে সহজেই ক্লান্তি ভর করে। আর সবার আগে সেই ক্লান্তি আসে চোখে। গরমে ঘুমের প্রবণতা বেড়ে যায় দ্বিগুণ। কাজে ঘটে বিঘ্ন।


শীতের তুলনায় গরমে ঘুম পায় বেশি। এর সবচেয়ে বড় কারণ গরমের শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। ছাতা, সানগ্লাস বা গাছের ছায়া কিছুক্ষণের জন্য শান্তি দিলেও কান্তি দূর হয় না। কিছুক্ষণ পরপরই ঘুম যেন চোখে চেপে বসে।


তবে গরম ছাড়াও বিভিন্ন কারণে চোখে ক্লান্তি আসতে পারে। কাজের চাপ, মানসিক চাপ, মোবাইলফোন বা কম্পিউটারের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকার কারণেও চোখে নেমে আসতে পারে খুব দ্রুত ক্লান্তি। এজন্য চোখের ক্লান্তি দূর করতে নিয়মিত কিছু নিয়ম মেনে চলা উচিত:

পর্যাপ্ত ঘুম
মানবদেহে নিয়মিত ৬-৮ ঘণ্টা ঘুম প্রয়োজন। সেই বিশ্রাম আমাদের পরের দিন কাজ করার শক্তি জোগায়। এছাড়া ঘুমের কিছু নিয়ম আছে। প্রতিদিন একই সময়ে ঘুমাতে হবে। একই সময়ে ঘুম থেকে উঠতেও হবে। এজন্য রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে।

রোদ এড়িয়ে চলা
তীব্র রোদে শরীর যেখানে নিস্তেজ হয়ে পড়ে, সেখানে চোখে ক্লান্তি আসা খুবই স্বাভাবিক। গরমে চোখের জ্বালাপোড়া বেড়ে যায়। যতটা সম্ভব রোদ এড়িয়ে চলতে হবে। ছাতা বা সানগ্লাস ব্যবহার করতে হবে সবসময়। এছাড়া দিনে কয়েকবার ঠাণ্ডা পানির ঝাপটা দিতে হবে।


ক্লান্তি দূর করতে যা যা করবেন

টেকনোলজির ব্যবহার করার সময় কমিয়ে দেবেন।
টানা কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহার করবেন না।
চা-কফিতে থাকা ক্যাফেইন বেশি গ্রহণ করবেন না।

এই ক্যাফেইন আমাদের শরীরকে ক্লান্ত করে তোলে।
বেশি বেশি পানি পান করুন। মৌসুমি ফল ও শাকসবজি প্রতিদিন খাওয়ার চেষ্টা করুন।
ডিটক্স ওয়াটার, ডাবের পানি, ফলের রস পান করুন।
সকালে ঘুম থেকে উঠে চোখের হালকা ব্যায়াম করুন।

সঙ্গে চেষ্টা করুন কিছুক্ষণ সবুজ গাছপালা দেখার।
টানা কোনো কাজ করবেন না।

কাজের ফাঁকে একটু হাঁটুন বা চেষ্টা করুন চোখে বিশ্রাম দেওয়ার।
তৈলাক্ত খাবার, ভাজাপোড়া, ফাস্টফুড; এ ধরনের খাবার এড়িয়ে চলুন।

এগুলো শরীরের অঙ্গপ্রত্যঙ্গকে খুব দ্রুত ক্লান্ত করে তোলে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত