আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

তরমুজ খাওয়ার অনেক উপকারিতা রয়েছে

তরমুজ খাওয়ার অনেক উপকারিতা রয়েছে

গ্রীষ্মের মৌসুমী ফল তরমুজ খুবই পুষ্টিকর একটি ফল। এই ফলে আছে ৯০ শতাংশ পর্যন্ত পানি থাকে, যা সরাসরি ডিহাইড্রেশন থেকে শরীরকে রক্ষা করে। গ্রীষ্মে প্রতিদিন তরমুজ খেলে শরীর ডিহাইড্রেটেড হয় না এবং মাথা ঘোরা বা দুর্বলতার সম্ভাবনাও কমে। নিয়মিত এই ফল খেলে পেটে গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য বা বদহজমের মতো সমস্যা কমে। বিভিন্ন সময়ে তরমুজ খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। অনেকেরই প্রশ্ন তরমুজ কি খাবার খাওয়ার আগে না পরে খাওয়া উচিত?

তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

সকাল তরমুজ খাওয়ার সবচেয়ে ভালো সময়। খালি পেটে নাশতায় এই ফল খেলে অনেক উপকারিতা পাওয়া যায়। দুপুরের খাবারের ১ ঘন্টা আগেও তরমুজ খাওয়া যেতে পারে। এটি হজম ব্যবস্থা উন্নত করে। এর ফলে গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যা প্রতিরোধ হয়। ব্যায়ামের পরেও তরমুজ খাওয়া যেতে পারে। এটি শরীরে ইলেক্ট্রোলাইট এবং পানির ঘাটতি পূরণ করে। গ্রীষ্মকালে বিকেলেও তরমুজ খাওয়া যেতে পারে; এটা শরীরকে ঠান্ডা করে। 

খাবারের আগে না পরে তরমুজ খাবেন?

তরমুজে প্রচুর পরিমাণে পানি থাকে, যা শরীরকে হাইড্রেটেড রাখে এবং পেট ভরা রাখে। খাবার খাওয়ার আগে তরমুজ খেলে আপনার পেট ঠান্ডা থাকবে এবং আপনি অতিরিক্ত ক্যালোরি গ্রহণ এড়াতে পারবেন। এই কারণে বিশেষজ্ঞরা খাবার খাওয়ার আগে তরমুজ খাওয়ার পরামর্শ দেন।

কখন তরমুজ খাওয়া উচিত নয়?

রাতে তরমুজ খাওয়া উচিত নয় কারণ এতে প্রচুর পরিমাণে পানি থাকে, যা ঘন ঘন প্রস্রাবের কারণ হতে পারে। খাবারের পরপরই তরমুজ খাওয়া উচিত নয়, কারণ এটি গ্যাস এবং হজমের সমস্যা বাড়াতে পারে। খালি পেটে তরমুজ খেলে স্বাস্থ্য ভালো থাকে, বিশেষ করে গ্রীষ্মকালে সকালে তরমুজ খেলে শরীর সতেজ থাকে। কিন্তু ফ্রিজ থেকে বের করার পরপরই তরমুজ খাওয়া উচিত নয়, কারণ এতে গলাব্যথা এবং হজম ব্যবস্থার ক্ষতি হতে পারে।

ওজন কমাতে বিকালে তরমুজ খান
যারা ওজন কমাতে চান তাদের বিকালে তরমুজ খাওয়া উচিত। এতে উচ্চ ফাইবারের পরিমাণ থাকে, যার কারণে পেট দীর্ঘক্ষণ ভরা থাকে এবং ক্ষুধা লাগে না, যার ফলে ওজন হ্রাস পায়। এতে ক্যালোরির পরিমাণও কম থাকে, যা ওজন কমাতে সাহায্য করে। গ্রীষ্মে প্রতিদিন নিয়মিত তরমুজ খেলে ওজন কমানো সহজ হয়।

কোন ফলের সাথে তরমুজ খাবেন না
গরম ফলের সাথে তরমুজ খাওয়া উচিত নয় কারণ এতে পেট খারাপ হতে পারে এবং সর্দি-কাশির ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। কলা, কমলা, আঙ্গুরের সাথে তরমুজ খাওয়া একেবারেই উচিত নয়। এগুলোর সাথে তরমুজ খেলে গ্যাস, বদহজম এবং অ্যাসিডিটি হতে পারে। 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত