আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

ইউক্রেনের উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে দুটি পৃথক রুশ হামলা

ইউক্রেনের উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে দুটি পৃথক রুশ হামলা

ইউক্রেনের উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে দুটি পৃথক রুশ হামলায় একজন গর্ভবতী নারীসহ কমপক্ষে ১০ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। রোববার স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।


সাম্প্রতিক সপ্তাহগুলোতে খারকিভ অঞ্চলে ক্রমাগত ক্ষেপণাস্ত্র এবং বোমা হামলা করেছে রাশিয়া।


রোববার প্রথম হামলা করা হয় খারকিভের ঠিক বাইরে একটি বিনোদন এলাকায়। এতে পাঁচজন নিহত এবং ১৬ জন আহত হয়। পরদিন অপর হামলাটি চালানো হয় কুপিয়ানস্ক জেলার দুটি গ্রামে। এতে আরও পাঁচজন নিহত এবং ৯ জন আহত হয়।

স্থানীয় গভর্নর ওলেহ সিনিয়েহুবভ বলেছেন, রুশ বাহিনী জেলার দুটি গ্রামে একাধিক অটোমেটিক রকেট লঞ্চার দিয়ে গোলাবর্ষণ করেছে।

খারকিভ শহরে মেয়র ইহর তেরেখভ হতাহতদের সংখ্যা নিশ্চিত করেছেন।

তিনি টেলিগ্রামে বলেন, ‘দুপুরের দিকে খারকিভের কাছাকাছি একটি উপশহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। একটি বিনোদন কেন্দ্রে দুটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এখানে মানুষ বিশ্রাম নিচ্ছিল। হামলায় পাঁচজন নিহত এবং ১৬ জন আহত হয়।’

রয়টার্সের সংবাদদাতারা একটি বিনোদন এলাকা ধ্বংস হতে দেখেছেন। উদ্ধারকারীরা জানিয়েছে, প্রথমে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে এখানে। এর ১৫-২০ মিনিট পরে আরেকটি হামলা হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত