আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

ইতালির পর এবার কোয়ারেন্টাইনে গোটা স্পেন

ইতালির পর এবার কোয়ারেন্টাইনে গোটা স্পেন

করোনাভাইরাসের ভয়াবহ বিস্তার ঠেকাতে ইতালির পর ইউরোপের আরেক দেশ স্পেনের পুরোটাই এখন কোয়ারেন্টাইনে পরিণত হয়েছে।

ইতালির মতো গত শনিবার থেকে গোটা স্পেনে ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। ফলে দেশটির চার কোটি ৭০ লাখ মানুষকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
খাবার, ওষুধ ও জরুরি জিনিসপত্র কেনা ছাড়া কোনো কারণে বাইরে যাওয়া যাবে না। খাদ্য ও ওষুধ ছাড়া অন্য কোনো দোকানপাটও খোলা রাখা নিষেধ।

ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ১৫৭ জন। আর স্পেনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা একদিনে এক হাজার ৫০০ জন বেড়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৩৯১ জনে। আর মারা গেছেন ১৯৬ জন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে বলেছেন, আমরা অচিরেই কাজকর্মে ফিরে যাব এবং বন্ধুবান্ধব ও প্রিয়জনের সঙ্গে দেখা-সাক্ষাৎ করব। তবে সময় আসার আগ পর্যন্ত আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত শুক্রবার ইউরোপকে বর্তমানে করোনাভাইরাস মহামারীর কেন্দ্রস্থল হিসেবে অভিহিত করেছে।

সংস্থাটির মহাপরিচালক ডা. টেড্রস আধানম বিভিন্ন দেশকে আহ্বান জানান, তারা যেন জীবন বাঁচাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। বেশ কয়েকটি ইউরোপীয় দেশ সাম্প্রতিক দিনগুলোতে সংক্রমণ এবং মৃত্যুর হার দ্রুত বৃদ্ধি পাওয়ার কথা জানিয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা পাঁচ হাজার ৮০০ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যাও দেড় লাখের কাছাকাছি।

অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সংক্রমণ মোকাবেলায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ ছাড়া করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে এই ভাইরাসের প্রকোপ কমে এলেও ইতালিতে শুক্রবার একদিনে সর্বোচ্চ ২৫০ জন মানুষের মৃত্যুতে প্রাণহানির সংখ্যা এক হাজার ২০০ ছাড়িয়ে গেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত