আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

স্পেনে মৃত্যু বাড়ছেই, ইউরোপে মৃত্যু ৩০ হাজার ছাড়াল

স্পেনে মৃত্যু বাড়ছেই, ইউরোপে মৃত্যু ৩০ হাজার ছাড়াল

ছবি : সংগৃহীত

নভেল করোনাভাইরাসে বিপর্যস্ত স্পেনে আবারো একদিনে রেকর্ড ৮৬৪ জনের মৃত্যু হয়েছে।

স্পেন এবং ইতালিতে তিন-চতুর্থাংশের বেশি মানুষের মৃত্যু নিয়ে গোটা ইউরোপে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে।

ইউরোপে করোনাভাইরাসে আক্রান্ত চার লাখ ৫৮ হাজার ৬০১ জনের মধ্যে মারা গেছে মোট ৩০ হাজার ৬৩ জন। ফলে দেখা যাচ্ছে, কোভিড-১৯ এ নাজেহাল হচ্ছে ইউরোপ।

সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড গড়েছে ইতালি। সেখানে মারা গেছে ১২ হাজার ৪২৮ জন। স্পেনে মারা গেছে ৯ হাজার ৫৩ জন। আর ফ্রান্সে ৩ হাজার ৫২৩।

যুক্তরাষ্ট্র জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী তাদের দেশে করোনাভাইরাসে ৪ হাজার ৭৬ জনের মৃত্যুর ঘোষণা দেওয়ার কয়েকঘণ্টা পর ইউরোপে এ ভাইরাসে মৃত ৩০ হাজার ছাড়ানোর সর্বশেষ এ খবর জানিয়েছে বিবিসি।

এক মাস আগে যেখানে যুক্তরাষ্ট্রে রোগী ছিলই না, সেখানে এখন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৮ হাজার ৬৯৩।

আর বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যু ৪২ হাজার পেরিয়ে গেছে। আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ৮ লাখ।




এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত