আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

বিশ্বকে ধোঁকা দিতে চাচ্ছেন নেতানিয়াহু : ইরান

বিশ্বকে ধোঁকা দিতে চাচ্ছেন নেতানিয়াহু : ইরান


বিশ্বকে ধোঁকা দিতে চাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। ইরানের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে। সম্প্রতি নেতানিয়াহু বলেছেন, ইরান পরমাণু বোমা তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তার এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে ইরান। প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু যে অভিযোগ করেছেন তাকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে তেহরান।

ইরান বলছে, এ ধরনের বক্তব্য দিয়ে বিশ্ব জনমত ও জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোকে ধোকা দিতে চাচ্ছেন নেতানিয়াহু। আর এ কাজে তেল আবিবের উদ্দেশ্য আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি যুদ্ধাপরাধী নেতাদের বিচারের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা।

নেতানিয়াহু মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক সাধারণ সভার শেষদিনে ভিডিও লিংকের মাধ্যমে দেয়া বক্তব্যে ইরানের বিরুদ্ধে ব্যবস্থার নেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানান।তিনি দাবি করেন, ইরান এখনো পরমাণু অস্ত্র তৈরি করার চেষ্টা করছে। কিন্তু তার এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বরাবরই ইরানের পরমাণু অস্ত্র তৈরির বিরোধী।

জাতিসংঘে নেতানিয়াহুর এই বক্তব্যের ব্যাপারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, নেতানিয়াহু ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো সবকিছুতে ষড়যন্ত্রের যে গন্ধ খোঁজে তারই অংশ হিসেবে তেহরানের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। খাতিবজাদে আরও বলেন, একটি অবৈধ, দখলদার ও শিশু হত্যাকারী রাষ্ট্রের প্রধানমন্ত্রী যথারীতি আন্তর্জাতিক সংস্থাগুলোর বক্তৃতামঞ্চকে মিথ্যাচারের কাজে ব্যবহার করে যাচ্ছে।

ইরানের এই মুখপাত্র বলেন, নিজের পরমাণু অস্ত্রভাণ্ডারে শত শত বোমা সংরক্ষণকারী ইসরায়েল গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তাকে চরম বিপদের মুখে ঠেলে দিয়েছে। তার মতে, বিশ্ব সংস্থাগুলোর উচিত তেল আবিবকে তার পরমাণু অস্ত্র কর্মসূচি ধ্বংস করতে বাধ্য করা। 

এলএ বাংলা টাইমস/এমবিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত