আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

মৌলবাদী ইসলামের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখব: ফ্রান্সের প্রধানমন্ত্রী

মৌলবাদী ইসলামের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখব: ফ্রান্সের প্রধানমন্ত্রী

ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স বলেছেন, ফরাসি সরকারি ‘মৌলবাদী ইসলামের’ বিরুদ্ধে লড়াই ‘অব্যাহত রাখবে।’ গত মাসে দক্ষিণের শহর নিসে ছুরিকাঘাতে নিহত তিন জনের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে শনিবার তিনি এ কথা বলেছেন।

গত ২৯ অক্টোবরে তিউনিসিয়ার এক ব্যক্তি উপকূলীয় শহরটির একটি গির্জায় এক নারীকে গলাকেটে এবং দুজনকে ছুরিকাঘাতে হত্যা করে। পরে পুলিশের গুলিতে সে নিহত হয়।

জিন ক্যাসটেক্স বলেছেন, ‘আমরা শত্রুকে চিনি। একে কেবল শনাক্ত করাই হয়নি, এর নামও জানা গেছে। সেটি হচ্ছে মৌলবাদী ইসলাম, যেটি মুসলমান ধর্ম থেকে পৃথক একটি রাজনৈতিক মতাদর্শ।’

তিনি বলেন, ‘এটা হচ্ছে এমন শত্রু যার বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় সম্পদ সরবরাহ ও তার বাহিনীকে প্রতিদিন নিয়োজিত করার মাধ্যমে নিরলসভাবে লড়াই করছে ‘

গত মাসে মহানবীর ব্যঙ্গচিত্র শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের কাছে প্রদর্শন করেন এক শিক্ষক। এর জেরে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এর পরপরই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধ না করার ঘোষণা দেন। এর পরিপ্রেক্ষিতে মুসলিম বিশ্বে তীব্র প্রতিবাদ হয় এবং ফ্রান্সে বেশ কয়েক জনের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত