আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকের বিয়ে, কনের বয়স ৯৬

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকের বিয়ে, কনের বয়স ৯৬

ছবি: এলএবাংলাটাইমস

বর আর কনের বয়স যোগ করলে দাঁড়ায় প্রায় ২০০ বছর। দুজনের বিয়ে যেন দুই শতাব্দীর মিলন। হ্যারল্ড টেরেন্স (১০০) ও তাঁর প্রিয়তমা জেন সোয়েরলিন (৯৬) এই বয়সে বিয়ে করে প্রমাণ করলেন, ভালোবাসা চিরন্তন।

এই বিয়ে আলোচিত হওয়ার কারণ শুধু বয়স নয়। বর টেরেন্স দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন সৈনিক। গত শনিবার ফ্রান্সের নরম্যান্ডির কারেনতান-লেস-মারিয়াসের টাউন হলে বিয়ের কাজটি শেষ করার দুই দিন আগেই ডি-ডে’র ৮০তম বর্ষপূর্তিতে সংবর্ধনা পেয়েছেন তিনি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪৪ সালের ৬ জুন ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে পৌঁছান মিত্রবাহিনীর প্রায় ১ লাখ ৬০ হাজার সেনা। দিনটি ডি-ডে হিসেবে পরিচিত। মিত্রবাহিনীর সেনারা সৈকতে পৌঁছালে জার্মান নেতৃত্বাধীন অক্ষশক্তির সঙ্গে তুমুল লড়াই হয়।

অবশ্য লড়াইয়ে কয়েক সপ্তাহের মধ্যে সুবিধাজনক অবস্থানে পৌঁছায় মিত্রশক্তি। ঘুরে যায় যুদ্ধের মোড়। জার্মান বাহিনীর দখলদারত্ব থেকে মুক্ত হয় ফ্রান্স। শেষ পর্যন্ত অ্যাডলফ হিটলারের নিপীড়ন থেকে মুক্তি পায় ইউরোপ।

প্রতিবছর দিবসটি ঘটা করে পালন করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মিত্রশক্তির দেশগুলো। এবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ ২০টির বেশি দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এতে যোগ দিয়েছিলেন। অংশ নেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া মিত্রবাহিনীর সেনাও।

এ সুযোগে দিনটিকে স্মরণীয় করে রাখতে চাইলেন টেরেন্স ও সোয়েরলিন। তাঁদের বিয়ে পড়ান কারেনতানের মেয়র জ্যঁ-পিয়েরে লোনর। বর ও কনে ‘হ্যাঁ’ বলতেই হলভর্তি অতিথিরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। বর-কনেকে অভিবাদন জানান তাঁরা।
বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগে হবু কনে হয়তো বলতে চেয়েছিলেন, ‘ভালোবাসা কেবল তরুণদের বিষয় নয়, আমরাও প্রেমে পড়ি।’ আর দিনটিকে নিজের জীবনের সেরা দিন হিসেবে অভিহিত করেছেন টেরেন্স।

নবদম্পতির বিয়ের রাতটি যে বিশেষভাবে কেটেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। মেয়র জানালেন, গত শনিবার রাতে এলিসি প্রাসাদে প্রেসিডেন্ট বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে নৈশভোজের আমন্ত্রণও পেয়েছেন তাঁরা।

অবশ্য এই বিয়ে প্রতীকী। আইনি বাধ্যবাধকতা নেই। কারণ কারেনতানের বাসিন্দা না হলে বিয়ে পড়ানোর এখতিয়ার নেই মেয়রের। টেরেন্স ও সোয়েরলিন যুক্তরাষ্ট্রের নাগরিক। চাইলে বিয়ের আইনি দিকটি ফ্লোরিডায় ফিরে শেষ করতে পারেন তাঁরা।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত