আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ফ্রান্সে হিজাব নিয়ে এখন আর আতঙ্কে নেই তাঁরা

ফ্রান্সে হিজাব নিয়ে এখন আর আতঙ্কে নেই তাঁরা

ছবিঃ এলএবাংলাটাইমস

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে বামপন্থী জোটের জয়ের খবরে রাজধানী প্যারিসের উত্তরের শহরতলিতে তরুণ-তরুণীদের একটি ক্লাবে উল্লাস ও ব্যাপক করতালি দিতে দেখা যায়। কেউ কেউ আনন্দে কেঁদে ফেলেন।

সেখানে থাকা তরুণীদের একজন ১৯ বছর বয়সী বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী সারাহ বেনানি। অন্য সবার সঙ্গে এই তরুণীও গভীর আগ্রহে ক্লাবের টেলিভিশনের পর্দার দিকে তাকিয়ে ছিলেন। টেলিভিশনে বামপন্থী জোট জয়ী হওয়ার খবর ঘোষণার কয়েক মুহূর্ত পর এই তরুণী বলে ওঠেন, ‘আমার খুব নিশ্চিন্ত লাগছে।’

আনন্দে সারাহর চোখ চকচক করছিল। তিনি আরও বলেন, ‘আজ রাতে আমি যখন বাড়িতে ফিরব, আমাকে এই আতঙ্কে থাকতে হবে না যে কেউ আমার হিজাব টেনে খুলে নিতে পারে।’

ফ্রান্সে প্রথম দফা ভোটে উগ্র ডানপন্থী ন্যাশনাল র‍্যালি (আরএন) এগিয়ে ছিল। দ্বিতীয় দফা ভোটেও যদি দলটি জয়ী হয় এবং সরকার গঠন করে, তাহলে বর্ণবাদ উসকানি পাবে এবং ফ্রান্সজুড়ে বর্ণবিদ্বেষমূলক আক্রমণ ছড়িয় পড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল।

দ্বিতীয় দফা ভোটে তৃতীয় স্থানে নেমে গেছে ন্যাশনাল র‍্যালি। তাদের ঠেকিয়ে দিয়েছে বামপন্থী জোট।

গতকাল রোববার ঘোষণা করা আনুষ্ঠানিক ফলে দেখা গেছে, বামপন্থী জোটের নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি) সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়ী হয়েছে। প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর মধ্যপন্থী জোট এনসেম্বল হয়েছে দ্বিতীয়।

ফলাফল ঘোষণার পর সারাহ বেনানির পাশের অনেক তরুণী একে অপরকে জড়িয়ে ধরেন, নাচতে থাকেন এবং চিৎকার করে বলতে থাকেন, ‘এটা (ফ্রান্স) আমাদের বাড়ি।’

এসব তরুণীর একজন ২১ বছরের বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী সেলিম ক্রুচি। তিনি বলেন, ‘গত সপ্তাহে আমাদের খুবই মন খারাপ হয়েছিল। সেখানে আশার কিছুই ছিল না। কিন্তু এখন আমরা খুবই খুশি, যদিও লড়াই চলবে।’

আইন নিয়ে লেখাপড়া করা ২২ বছর বয়সী মারিয়াম তোরে বলেন, ‘আমি কাঁদতে চেয়েছিলাম। আমি সাবওয়েতে ছিলাম। আমরা বোন আমাকে ফোন করে বলে, “আমরা জিতে গেছি!” আমি মেট্রোর ভেতরই চিৎকার করে উঠি।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত