আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

৮ মার্চ থেকে স্কুল খুলবে ইংল্যান্ডে

৮ মার্চ থেকে স্কুল খুলবে ইংল্যান্ডে

চার দফায় লকডাউন তুলে ইংল্যান্ডে করোনা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করতে চলেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। হাউস অব কমন্সে এই সিদ্ধান্ত জানানোর আগে মন্ত্রীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন বরিস। প্রথম ধাপে দু’ভাগে লকডাউন তোলা হবে বলে পরিকল্পনা করেছে সরকার। ৮ মার্চ থেকে খুলে দেওয়া হবে সব স্কুল। পাশাপাশি দু’জন ব্যক্তি একসঙ্গে পার্কে বা কফি খেতে বা পিকনিক করতে যেতে পারবেন।

দ্বিতীয় ভাগে অর্থাৎ, ২৯ মার্চ থেকে বাড়ির বাইরে দেখা করতে পারবেন ছ’জন বা দু’টি আলাদা বাড়ির বাসিন্দারা। বাইরে বেরিয়ে টেনিস ও বাসকেট বল খেলার অনুমতি দেওয়া হবে বড়দের পাশাপাশি ছোটদেরও। ৮ মার্চ থেকে ইংল্যান্ডের কেয়ার হোমের বাসিন্দাদের সঙ্গে প্রতিদিন একজন করে আত্মীয় বা বন্ধু দেখা করতে পারবেন। ২৯ মার্চ থেকে নিজের এলাকার বাইরে ফের পা রাখতে পারবেন বাসিন্দারা। তবে রাত কাটানো চলবে না বাইরে।

২৯ মার্চ থেকে অর্থাৎ লকডাউন তোলার দ্বিতীয় পর্যায়ে খোলা হবে দোকানপাট। পাব ও রেস্তোরাঁগুলিতে বাইরে বসে পানাহার করা যাবে। মে মাস থেকে খেলাধুলা ও গানবাজনার অনুষ্ঠান চালু হবে। তবে প্রয়োজন না-হলে বাড়ি থেকে অফিসের কাজ করার চালু থাকবে এখনও।  

ধাপে ধাপে লকডাউন তোলার এই প্রক্রিয়ার উপরে নজর রাখবে প্রশাসন। সঙ্গে চলবে টিকাকরণের কাজও। সরকার আশা করছে, মে মাসের মধ্যে ব্রিটেনের প্রত্যেক প্রাপ্তবয়স্ককে টিকা দেওয়া সম্ভব হবে। রবিবার ই-মেল মারফত প্রকাশিত বিবৃতিতে বরিস জনসন বলেন, ‘‘শিশুদের স্কুলে ফিরিয়ে আনা সবসময়েই আমাদের প্রথম লক্ষ্য। তাদের শিক্ষা এবং মানসিক ও শারীরিক সুস্থতার জন্য যা সবচেয়ে জরুরি। পাশাপাশি, সাধারণ মানুষ যাতে ফের প্রিয়জনদের সঙ্গে মেলামেশা করতে পারেন, তা-ও আমরা দেখছি।’’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ইউ

শেয়ার করুন

পাঠকের মতামত