আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

‘মেগানের বর্ণবাদের অভিযোগ উদ্বেগজনক’, গুরুত্বের সঙ্গে নেবে রাজপ্রাসাদ

‘মেগানের বর্ণবাদের অভিযোগ উদ্বেগজনক’, গুরুত্বের সঙ্গে নেবে রাজপ্রাসাদ

যুক্তরাজ্যের রাজপুত্র প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী ডাচেস অব ক্যামব্রিজ মেগান মার্কলের আলোচিত একটি সাক্ষাৎকার সম্প্রচারের পর জরুরি বৈঠক করেছেন রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যরা। বৈঠক শেষে রাজপ্রাসাদের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে মেগানের অভিযোগকে উদ্বেগজনক আখ্যা দিয়ে অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হবে বলে জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ কথা জানায়।

হ্যারি এবং তাঁর স্ত্রী মেগানের সঙ্গে ব্রিটেনের রাজপরিবারের তিক্ত সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসার পর গত বছরই রাজকীয় দায়িত্ব এবং কর্তব্য থেকে সরে দাঁড়ান তাঁরা।

সম্প্রতি মার্কিন টিভি উপস্থাপক অপরাহ উইনফ্রেকে সাক্ষাৎকার দেন হ্যারি ও মেগান। সাক্ষাৎকারে রাজপরিবারের সদস্যদের বর্ণবাদিতা ও অসহযোগিতার অভিযোগ তুলেছেন মেগান। হ্যারিও এমন পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। এ নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছে ব্রিটিশ রাজপরিবার।

গতকাল মঙ্গলবার রাজপ্রাসাদের সভা শেষে একটি বিবৃতিতে জানানো হয়, বর্ণবিদ্বেষের অভিযোগ উদ্বেগজনক। একইসঙ্গে অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে।

রাজপরিবার জানায়, মেগান মার্কল সব সময়ই তাদের পরিবারের ভালোবাসার পাত্র রয়ে যাবেন।

সাক্ষাৎকারে অপরাহ উইনফ্রেকে ব্রিটিশ রাজপরিবারের পুত্রবধূ মেগান মার্কেল জানান, তাঁর সন্তানের শরীরের ত্বক ঠিক কতোটা কালো হবে, তা নিয়ে চিন্তিত ছিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা। একইসঙ্গে রাজপরিবারের সদস্যরা এটা নিয়ে পেছনে পেছনে কথাও বলতেন। এমনকি সন্তানের গায়ের রং কতোটা কালো হবে এটা নিয়ে স্বামী প্রিন্স হ্যারিকে পরিবারের এক ব্যক্তি প্রশ্ন পর্যন্ত করেছিলেন।

বিবিসি জানিয়েছে, এই সাক্ষাৎকার সম্প্রচার হওয়ার পরই বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। অভিযোগের বিষয়ে রাজপরিবারের বক্তব্য জানাতে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছিল চাপও।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ইউ

শেয়ার করুন

পাঠকের মতামত