আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নি

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নি

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন এলিজাবেথ বর্নি। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাকে নিয়োগ দেন। এর মধ্য দিয়ে ৩ দশকের বেশি সময় পর দেশটিতে একজন নারী সরকারপ্রধান দায়িত্ব নিতে যাচ্ছেন। সিএনএন- এর এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা যায়।

এলিজাবেথ বর্নি এর আগে ফ্রান্সের পরিবেশ, যোগাযোগ ও শ্রম বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার (১৬ মে) ফরাসি প্রেসিডেন্টের সরকারি দপ্তর এলিসি প্রাসাদ থেকে এক বিবৃতিতে সরকারপ্রধান হিসেবে এলিজাবেথ বর্নির নিয়োগের বিষয়টি জানায়। ৬১ বছর বয়সী এই নারী বর্তমান প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্সের স্থলাভিষিক্ত হবেন।

গত ২৪ এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনে ইমানুয়েল ম্যাক্রোঁর দ্বিতীয় মেয়াদে জয়ের পর ফরাসি সরকারে ব্যাপক রদবদল আসবে বলে গুঞ্জন শোনা গিয়েছিল। এর অংশ হিসেবে সরকারপ্রধানের পদে পরিবর্তন আনলেন ইমানুয়েল ম্যাক্রোঁ।

ফ্রান্সে সর্বশেষ নারী সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এডিথ ক্রেসন। তিনি ১৯৯১ সালের মে মাস থেকে পরের বছরের এপ্রিল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ইউ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]



শেয়ার করুন

পাঠকের মতামত