আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ইউক্রেন যুদ্ধে লড়াইকারী সেনাদের মায়েদের সঙ্গে বৈঠকে যা বললেন পুতিন

ইউক্রেন যুদ্ধে লড়াইকারী সেনাদের মায়েদের সঙ্গে বৈঠকে যা বললেন পুতিন

ইউক্রেন যুদ্ধে লড়াইরত এবং কিছু নিহত রুশ সেনার মায়েদের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করেছেন। গতকাল শুক্রবার হওয়া ওই বৈঠকে তিনি তাঁদের সান্ত্বনা দিয়ে বলেছেন, ‘আপনাদের ব্যথা আমরা অনুভব করতে পারছি।’

ইউক্রেন যুদ্ধে লড়াইরত এবং কিছু নিহত রুশ সেনার মায়েদের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করেছেন। গতকাল শুক্রবার হওয়া ওই বৈঠকে তিনি তাঁদের সান্ত্বনা দিয়ে বলেছেন, ‘আপনাদের ব্যথা আমরা অনুভব করতে পারছি।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ইউক্রেনে পুতিনের অভিযান নিয়ে রাশিয়ায় ক্রমাগত তাঁর বিরোধিতা বাড়ছে। সেনাদের মায়েদের কেউ কেউ প্রকাশ্যে অভিযোগ করেছেন, তাঁদের ছেলেদের সামান্য প্রশিক্ষণ দিয়েই যুদ্ধে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাঁদের পর্যাপ্ত অস্ত্র দেওয়া হয়নি। শীতকালে যুদ্ধ করার মতো পর্যাপ্ত গরম কাপড়ও দেওয়া হয়নি।

এমন অবস্থায় গতকাল কয়েকজন সেনার মায়ের সঙ্গে বৈঠক করেন পুতিন। মস্কোর কাছে রুশ প্রেসিডেন্টের রাষ্ট্রীয় বাসভবনে গতকাল বৈঠকটি হয়। ভিডিও ফুটেজে এদিন পুতিনকে ১৭ জন মায়ের সঙ্গে বসে কথা বলতে দেখা গেছে। ওই মায়েদের কেউ কেউ শোকের প্রতীক হিসেবে মাথায় কালো রঙের ওড়না জড়িয়ে রেখেছিলেন।
উদ্বোধনী বক্তব্যে পুতিন বলেন, ‘সন্তান হারানোর শূন্যতা কোনো কিছু দিয়েই পূরণ হওয়ার নয়।’ রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে তাঁর বক্তব্যটি প্রচার করা হয়েছে।

রুশ প্রেসিডেন্ট ওই সব মাকে উদ্দেশ করে বলেন, ‘আপনাদের জানাতে চাই, ব্যক্তিগতভাবে আমি এবং দেশের সব নেতৃত্ব মিলে আমরা এ ব্যথা বোধ করতে পারছি।’ যুদ্ধে সন্তান হারানো একজন মাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘কিছু মানুষ ভদকা খেয়ে মারা যান এবং অগোচরে জীবন কাটিয়ে দেন, কিন্তু আপনার ছেলে সত্যিকারের জীবন কাটিয়েছে এবং লক্ষ্য অর্জন করেছে। তার মৃত্যু বৃথা যাবে না।’ তিনি আরও বলেন, মাঝেমধ্যেই তিনি যুদ্ধক্ষেত্রে নিযুক্ত রুশ সেনাদের সঙ্গে সরাসরি কথা বলেন। এসব সেনাকে বীর বলে উল্লেখ করেন তিনি।

যুদ্ধ নিয়ে টিভি ও ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভুয়া ও বানোয়াট তথ্য বিশ্বাস না করার জন্য ওই সব নারীর প্রতি রুশ প্রেসিডেন্ট আহ্বান জানিয়েছেন।

বৈঠকটি শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর ক্রেমলিনের পক্ষ থেকে আলোচ্য বিষয়বস্তু প্রকাশ করা হয়েছে। সেখানে ওই সব নারীকে পুতিনপন্থী মুভমেন্টের অংশ বলে উল্লেখ করা হয়েছে। সমালোচকেরা বলছেন, ইচ্ছা করেই এ মায়েদের বৈঠকের জন্য বেছে নেওয়া হয়েছে।

ওই নারীরা রাশিয়ার বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন। এর মধ্যে অন্তত একজন নারী ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া ঘোষিত লুহানস্ক প্রজাতন্ত্র থেকে এসেছেন। চলতি বছরের শুরুর দিকে অঞ্চলটির স্বাধীনতা ঘোষণা করে মস্কো।

শুক্রবারের বৈঠকে ক্রেমলিন–সমর্থিত অল রাশান পপুলার ফ্রন্টের এক সদস্য ছিলেন। রুশ সেনাদের জন্য মানবিক সহায়তা সংগ্রহকারী সংগঠন কমব্যাট ব্রাদারহুডের একজন সদস্যও সেখানে ছিলেন।

জ্যেষ্ঠ মার্কিন জেনারেল মার্ক মিলির ভাষ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধে প্রায় এক লাখ রুশ সেনা এবং এক লাখ ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত