আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

শীতকে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছেন পুতিন: ন্যাটো প্রধান

শীতকে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছেন পুতিন: ন্যাটো প্রধান

সামরিক জোট ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেনের বিদ্যুৎ সঞ্চালন লাইন, গ্যাস–অবকাঠামো এবং জনগণের জরুরি পরিষেবাগুলো লক্ষ্য করে রাশিয়ার হামলা অব্যাহত থাকতে পারে।

সামরিক জোট ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেনের বিদ্যুৎ সঞ্চালন লাইন, গ্যাস–অবকাঠামো এবং জনগণের জরুরি পরিষেবাগুলো লক্ষ্য করে রাশিয়ার হামলা অব্যাহত থাকতে পারে। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই সামরিক জোটের মহাসচিব এসব কথা বলেন। খবর রয়টার্সের।

রোমানিয়ার রাজধানী বুখারেস্টে এক সংবাদ সম্মেলনে ন্যাটো মহাসচিব বলেন, শীত আসছে আর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শীতকে ইউক্রেনের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছেন।

বুখারেস্টে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী বৈঠকের আগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ছয়টি বাল্টিক ও নরডিক দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইউক্রেন সফর করেছেন এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী উরমাস রেইনসালু। ইউক্রেনে রাশিয়ার পুরোদমে হামলা শুরুর পর এটি ছিল সবচেয়ে বড় প্রতিনিধিদলের সফর।

এই ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মতো এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রীও ইউক্রেনে বৈদ্যুতিক জেনারেটর, গরম কাপড় ও খাদ্য সহায়তার প্রতিশ্রুতি দেন। এই সহায়তার উদ্দেশ্য হলো, ইউক্রেনীয়রা যাতে তাদের সবচেয়ে বেশি শীতের মাসগুলোর চাহিদা পূরণে সক্ষম হয় এবং নিজেদের সংকল্পে অটুট রাখতে পারে।

কিয়েভে এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী উরমাস রেইনসালু বলেন, জ্বালানি নিরাপত্তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। এটি সত্যিই লজ্জার।

এর আগে গত রোববার দিনের শেষ দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়ার সেনারা আরও নতুন হামলার প্রস্তুতি নিচ্ছেন। যতক্ষণ তাঁদের হাতে ক্ষেপণাস্ত্র মজুত আছে, তাঁরা থামবেন না।

করণীয় ঠিক করতে গতকাল সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। তিনি বলেন, আসছে সপ্তাহটি কঠিন হতে পারে।

অক্টোবরের শুরু থেকে প্রায় প্রতি সপ্তাহে ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোয় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে রাশিয়া। প্রতিটি হামলার পর আগের বারের চেয়ে বেশি প্রভাব পড়ে। আগের ক্ষয়ক্ষতির সঙ্গে নতুন হামলার ক্ষয়ক্ষতি যোগ হয়ে পরিস্থিতির আরও অবনতি হয়। তার ওপর দেশটিতে হিমশীতল শীত পড়তে শুরু করেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত