আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

সি চিন পিংয়ের সঙ্গে আলোচনায় বসতে জেলেনস্কির চিঠি

সি চিন পিংয়ের সঙ্গে আলোচনায় বসতে জেলেনস্কির চিঠি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে আলোচনায় বসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ইউক্রেনে রুশ অভিযানের এক বছর পূর্তিকে সামনে রেখে সি চিন পিংকে লেখা এক চিঠিতে এ আমন্ত্রণ জানানো হয়েছে। খবর আল–জাজিরার।

গতকাল বুধবার জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কা বলেন, সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে চিঠিটি চীনের প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ অভিযান শুরু হওয়ার পর থেকে জেলেনস্কি বারবারই সি চিন পিংয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। তাঁর আশা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর বেইজিং প্রভাব খাটাতে পারবে।

জেলেনস্কা সাংবাদিকদের বলেন, সংলাপে বসার জন্য আমন্ত্রণ জানাতে সৌজন্যমূলক চিঠি দেওয়া হয়েছে। এ আমন্ত্রণে সাড়া পাওয়া যাবে বলে অত্যন্ত আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। গত বছরের ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে অভিযানের নির্দেশ দেওয়ার আগে আগে চীন ও রাশিয়া ‘অপরিসীম’ অংশীদারত্ব ঘোষণা করে। ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ অবস্থান দেখিয়ে আসছে বেইজিং। আবার একই সময়ে মস্কোর সঙ্গেও সম্পর্ক গভীর করে যাচ্ছে চীন। বিশেষ করে জ্বালানি খাতে দু দেশের সম্পর্ক গভীর হচ্ছে। তবে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, ইউক্রেনে লড়াই বন্ধে আলোচনার জন্য চীন শেষ পর্যন্ত মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারে।

গত সেপ্টেম্বরে তৎকালীন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন। পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে লড়াইরত সব পক্ষকে আহ্বান জানিয়েছিলেন তিনি। আগস্টে সাউথ চায়না মর্নিং পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, তিনি সিকে আলোচনার জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন। এ আলোচনা সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী একটি বৈঠকে অংশ নিয়েছিলেন।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত