আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

কিয়েভই জয়ী হবে, ইইউ নেতাদের জেলেনস্কি

কিয়েভই জয়ী হবে, ইইউ নেতাদের জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে লড়াইয়ে আরও অস্ত্র চাইতে এবং ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ প্রাপ্তি নিয়ে আলোচনা দ্রুত শুরুর জন্য ইউরোপীয় নেতাদের কাছে দেনদরবার করতে ব্রাসেলস গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউরোপ সফরের তৃতীয় বিরতিতে বৃহস্পতিবার ইইউর সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বেলজিয়ামের রাজধানীতে অবস্থিত ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দেন তিনি।

ইউরোপীয় পার্লামেন্টে প্রথম সশরীরে বক্তৃতায় জেলেনস্কি বলেন, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে জয়ী হবে এবং ইইউ সদস্য হবে। ইউরোপীয় মূল্যবোধের জন্য মস্কো বড় হুমকি। ইউক্রেন আইনের শাসন, উন্মুক্ত সমাজ এবং সীমান্তের অলঙ্ঘনতার ওপর ভিত্তি করে ইউরোপীয় জীবনধারাকে রক্ষা করার জন প্রায় কয়েক বছরের পুরোনো যুদ্ধে লড়ছে। জেলেনস্কি তাৎক্ষণিক চাহিদামতো সবকিছু না পেলেও এ সফরে তাঁকে রাশিয়ার সেনা অভিযান শুরুর পর প্রথমবার ইইউর ২৭ দেশের নেতার সঙ্গে সরাসরি দেখা করে কিয়েভের চাহিদা জানানোর সুযোগ করে দিয়েছে।

যুদ্ধ শুরুর পর এ নিয়ে দ্বিতীয়বার ইউক্রেন ছাড়লেন জেলেনস্কি। এবার যুক্তরাজ্য সফরের মধ্য দিয়ে তাঁর যাত্রা শুরু। বুধবার সেখানে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কাছ থেকে ইউক্রেনের পাইলটদের জন্য অত্যাধুনিক নেটো যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণের আশ্বাস আদায় করে নিয়েছেন। প্যারিসে ডিনারে তিনি একত্র হয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে। সেখানেও কিয়েভের জন্য অত্যাধুনিক অস্ত্র চেয়েছেন জেলেনস্কি।

এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে গত দুই সপ্তাহ ধরে সেনা ও যুদ্ধাস্ত্র জড়ো করছিল রাশিয়া। ইউক্রেনের সামরিক কর্মকর্তারা সতর্কতা দিচ্ছিলেন, পূর্বাঞ্চলের লুহানস্কে যে কোনো সময় আক্রমণ চালানো শুরু করতে পারে রুশ বাহিনী। এমন সতর্কতার মধ্যেই রুশ সেনারা লুহানস্কে তাদের পরিকল্পিত বড় হামলা চালানো শুরু করেছে। খবর রয়টার্স ও এএফপির।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত