আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ইউক্রেনে কিভাবে হারছে রাশিয়া, জানালেন মার্কিন জেনারেল

ইউক্রেনে কিভাবে হারছে রাশিয়া, জানালেন মার্কিন জেনারেল

ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়া কৌশলগতভাবে, আভিযানিকভাবে এবং পরিকল্পনাগতভাবে হেরে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন।

জেনারেল মার্ক মিলি বলেন, প্রায় এক বছর আগে যখন সেনাদের আক্রমণের নির্দেশ দিয়েছিলেন তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভেবেছিলেন তিনি দ্রুত ইউক্রেনকে হারাতে পারবেন। পুতিন ভুল ছিলেন। ইউক্রেন এখনও মুক্ত। তারা এখনও স্বাধীন। ন্যাটো ও এর জোট এর আগে কখনও এত শক্তিশালী ছিল না।

মার্কিন জেনারেল বলেন, এখন রাশিয়া বিশ্বে বিচ্ছিন্ন একটি দেশ। ইউক্রেনের সাহসিকতা ও দৃঢ়তায় বিশ্ব অনুপ্রাণিত। সংক্ষেপে, রাশিয়া হেরে গেছে­–তারা কৌশলগতভাবে, আভিযানিকভাবে ও পরিকল্পনাগতভাবে হেরেছে এবং তারা রণক্ষেত্রে চড়ামূল্য দিচ্ছে। এদিকে রাশিয়াকে মোকাবিলায় দ্রুত ইউক্রেনকে প্রতিশ্রুত অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছে সামরিক জোট ন্যাটো। মার্কিন নেতৃত্বাধীন জোটটির প্রধান জেনস স্টলটেনবার্গ মঙ্গলবার এ আহ্বান জানিয়েছেন।

ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের দুদিনের নিরাপত্তাবিষয়ক বৈঠকে যোগদানের আগে জোটের মহাসচিব বলেন, ইতোমধ্যে ইউক্রেনকে যেসব অস্ত্রের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলো দ্রুত দেশটিতে পৌঁছে দেওয়া উচিত। ন্যাটো মহাসচিব বলেন, ইউক্রেনকে গোলাবারুদ, সামরিক সরঞ্জাম, সাঁজোয়া যান এবং যুদ্ধ ট্যাংকসহ যেসব বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা দ্রুত সরবরাহ করা এখন জরুরি হয়ে পড়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত