আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

কানাডায় প্রথম এইচ৫ বার্ড ফ্লু আক্রান্ত রোগী শনাক্ত

কানাডায় প্রথম এইচ৫ বার্ড ফ্লু আক্রান্ত রোগী শনাক্ত

ছবিঃ এলএবাংলাটাইমস

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে গতকাল শনিবার প্রথমবারের মতো এক ব্যক্তির শরীরে এইচ৫ বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়েছে।

প্রদেশটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, কিশোর বয়সী সন্দেহভাজন এ রোগীকে একটি শিশু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষ বলেছে, প্রদেশটিতে এ পর্যন্ত আর কোনো এইচ৫ বার্ড ফ্লু আক্রান্ত রোগী শনাক্ত হননি। শনাক্ত হওয়া রোগী ‘খুব সম্ভবত’ কোনো পশু বা পাখির মাধ্যমে এ ভাইরাসে সংক্রমিত হয়েছে। সংক্রমণের উৎস ও সংশ্লিষ্ট রোগীর সংস্পর্শে কেউ এসেছেন কি না, সেসব বিষয়ে তদন্ত চলছে।

এ বিষয়ে ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের শীর্ষস্থানীয় চিকিৎসকদের একজন বনি হেনরি এক বিবৃতিতে বলেন, ‘এটি একটি বিরল ঘটনা। ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশ বা পুরো কানাডায় এইচ৫ বার্ড ফ্লুতে কারও আক্রান্ত হওয়ার ঘটনা এটিই প্রথম। কানাডার বাইরে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে খুব অল্পসংখ্যক এমন রোগী শনাক্ত হয়েছেন।’

বনি হেনরি বলেন, ‘আর এ কারণেই ব্রিটিশ কলাম্বিয়ায় এ রোগের সংক্রমণ উৎস উদ্‌ঘাটনে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছি আমরা।’

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত