আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ব্রেক্সিট নাও হতে পারে : থেরেসা মে

ব্রেক্সিট নাও হতে পারে : থেরেসা মে

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সতর্ক করে দিয়ে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসার তার পরিকল্পনাকে আইনপ্রণেতাদের অবজ্ঞা করার চেষ্টার ফলে কোনো প্রকার ব্রেক্সিট কার্যকর নাও হতে পারে।

রোববার মেইল পত্রিকাতে এ বিষয়ে লেখা এক বিশেষ কলামে এ কথা বলেন থেরেসা মে।

ওই কলামে মে লেখেন, ‘এ সপ্তাহে দেশের কাছে আমার বার্তা খুবই সাধারণ : কী পরিণাম হতে যাচ্ছে সেদিকে আমাদের চোখ রাখাতে হবে। আমরা যদি একমত হতে না পারি, তাহলে ব্রেক্সিট না হওয়ার মতো ঝুঁকির মধ্যে দিয়ে আলোচনা শেষ করতে হবে।’

আগামী মার্চে ইইউ ব্লক থেকে বের হয়ে যাওয়ার কথা রয়েছে ব্রিটেনের যা সংক্ষেপে ‘ব্রেক্সিট’ নামে পরিচিত। এই ব্রেক্সিটের ব্যাপারে গত সপ্তাহে একটি পরিকল্পনা তুলে ধরেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। সেই পরিকল্পনায় ইইউ থেকে বের হয়ে গেলেও তাদের সঙ্গে বাণিজ্যের ব্যাপারে নমনীয়তা দেখান থেরেসা মে। তার এই পরিকল্পনার প্রতিবাদে দেশটির দুইজন জ্যেষ্ঠ মন্ত্রী পদত্যাগ করেছেন। তা ছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এক সংবাদপত্রের সাক্ষাৎকারে বিষয়টির কড়া সমালোচনা করেছেন।

মেইল পত্রিকায় প্রকাশিত রোববারের কলামে থেরেসা মে লেখেন, ‘ইইউর সাথে আগামী পর্বের আলোচনায় ব্রিটেন শক্ত অবস্থান নেবে।’

তিনি লেখেন, ‘কিছু লোক প্রশ্ন রেখেছেন যে, আমাদের ব্রেক্সিট চুক্তি কি আমাদের পশ্চাৎগমনের প্রারম্ভিকা কি না। আমাকে বিষয়টি পরিষ্কার করতে দিন। আমাদের ব্রেক্সিট চুক্তি কোনো ইচ্ছার তালিকা না যেখান থেকে আলোচকরা যেটি ইচ্ছা তুলবেন ও পছন্দ করবেন। এটি কিছু অআলোচ্য ফলাফলসহ একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত