আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

প্রথমবার সামরিক মহড়ায় ভারত-পাকিস্তান

প্রথমবার সামরিক মহড়ায় ভারত-পাকিস্তান

‘পিস মিশন-২০১৮’ নামের একটি সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে ভারত-পাকিস্তানের সেনাবাহিনী। চরম বৈরী প্রতিবেশি এই দুটি দেশ এই প্রথম একসঙ্গে সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে। বহুজাতিক সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে এ মহড়ায় অংশ নিচ্ছে তারা। এই দুই দেশ ছাড়া এতে আরও অংশ নেবে চীন, রাশিয়া ও এসসিও দেশভুক্ত দেশের সেনারা। 
শুক্রবার রাশিয়ার চেলিয়াবিনস্ক এলাকায় চেবারকুলে ‘২৫৫ কম্বাইন্ড আর্মস রেঞ্জ’ এর উদ্বোধন করে।

ভারতের সেনা মুখপাত্র আমান আনন্দ বলেছেন, এসসিওভুক্ত দেশের সেনাবাহিনীর জন্য এ মহড়া হবে একটি বড় সুযোগ। এতে বহুজাতিক ও যৌথ পরিবেশগত অবস্থানে কিভাবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে হবে, সে বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। এতে থাকবে পারস্পরিক ক্রিয়া, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে মহড়া ও তার প্রক্রিয়া, স্থাপন করা হবে একটি যৌথ কমান্ড ও কন্ট্রোল কাঠামো, সন্ত্রাস নির্মূলের জন্য কর্মকৌশল। এ মহড়ায় রাশিয়ার ১৭০০, চীনের ৭০০ এবং ভারতের ২০০ সেনা সদস্য থাকছে। তবে পাকিস্তানের কত সেনাসদস্য থাকছে তা জানানো হয়নি।

ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেছেন, পাকিস্তানের সেনা আছে—এমন কোনও আন্তর্জাতিক মহড়ায় ভারত একসঙ্গে অংশ নেয়নি। তবে জাতিসংঘের মিশন ও কর্মকাণ্ডে দুই দেশের সেনারা একত্রে কাজ করেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত