আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় বাড়ছে গ্যাস কর, ৪ জুলাইয়ের ছুটির আগে বাড়বে জ্বালানির খরচ

        ক্যালিফোর্নিয়ার আগ্নেয়গিরিতে ১,৫০০ ফুট নিচে পড়েও প্রাণে বাঁচলেন নারী পর্বতারোহী

        দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন দূতরা, ইরানি কর্মকর্তাদের সঙ্গে নয়

        যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহ, জারি জরুরি সতর্কতা

        ক্রিপ্টোকারেন্সি থেকে এক বছরে ট্রাম্পের আয় ১০০ কোটি ডলারের বেশি

        জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন সুপ্রিম কোর্ট, ট্রাম্পের উদ্যোগে বড় ধাক্কা

        ৮ কোটি ৫০ লাখ পাউন্ড পচা খাবারে নাকাল লস এঞ্জেলেস

        ক্যালিফোর্নিয়ার শেল্টারে ১১৭ কুকুরের কবর, ৬০০টির খোঁজ নেই

        ক্যালিফোর্নিয়ায় টেসলার ধাক্কায় শপিং সেন্টারে নিহত ৭৯ বছর বয়সী নারী

        যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা প্রশমনের পথে, আপাতত হামলা বন্ধে সম্মতি

        অবতরণের সময় ড্রোনের ধাক্কার দাবি জেটব্লু পাইলটের

        দেরিতে পৌঁছানো ডাকযোগে ভোট গণনার পক্ষে সুপ্রিম কোর্টের রায়, ট্রাম্পের বড় ধাক্কা

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

        গোপন নথি রাখার দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টন

        লস এঞ্জেলস দাবানল মামলায় বিচার ভেস্তে গেল, ফের বিচার হবে

        বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে টিপস সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ বিদেশি ফুটবল ভক্তরা

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

প্রিন্সেস ডায়ানার ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিলামে বোরকার নকশা

প্রিন্সেস ডায়ানার ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিলামে বোরকার নকশা

১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসের এক সড়কে গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন ব্রিটিশ বধূ প্রিন্সেস ডায়ানা। গতকাল ছিল তার ২১তম মৃত্যুবার্ষিকী।

প্রিন্সেস ডায়ানার জন্ম ১৯৬১ সালের ১ জুলাই, স্পেন্সার পরিবারে। ১৯৭৫ সালে তাদের পরিবারকে আর্ল অব স্পেন্সার পদবিতে ভূষিত করা হয়।

১৯৮১ সালে প্রিন্স উইলিয়াম চার্লসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিন্সেস ডায়ানা। মাত্র ২০ বছর বয়সে রাজপরিবারের বধূ হয়ে অভিজাত পরিবারের নিয়ম-কানুন শেখেন তিনি।

সৌন্দর্য, স্টাইল ও মধুর স্বভাবের জন্যই শুধু নয়, বিশ্বমানবতার জন্য কাজ করেও বিশ্ববাসীর মনে জায়গা করে নেন প্রিন্সেস ডায়ানা। স্থল মাইন ব্যবহারের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রচারণাও চালান তিনি।

বিয়ের ১১ মাসের মাথায় ১৯৮২ সালের ২১ জুন জন্ম নেয় চার্লস ও ডায়ানার ভালোবাসার প্রথম সন্তান প্রিন্স উইলিয়াম আর্থার ফিলিপ লুইস। ১৯৮৪ সালের ১৪ সেপ্টেম্বর জন্ম নেয় তাদের দ্বিতীয় সন্তান প্রিন্স হেনরি চার্লস অ্যালবার্ট ডেভিড (প্রিন্স হ্যারি)।

১৯৯৭ সালের ৩০ অাগস্ট ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি রাস্তায় গাড়ি দুর্ঘটনার শিকার হন প্রিন্সেস ডায়ানা ও তার বন্ধু মিসরীয় ব্যবসায়ী ডোডি আল-ফায়াদ। এতে ঘটনাস্থলেই মারা যান গাড়িচালক ও ডোডি আল-ফায়াদ। আহত হন ডায়ানা ও তাদের দেহরক্ষী। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর ৩১ আগস্ট হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ডায়ানা।

ময়নাতদন্তে গাড়ির চালকের পেটে অস্বাভাবিক মাত্রার অ্যালকোহলের উপস্থিতি শনাক্ত করা হয়। অনেকেরই ধারণা, মার্সিডিজ গাড়িটির চালক হেনরি পল ছিলেন গোয়েন্দা সংস্থার লোক। এমনকি ব্রিটিশ রাজপরিবারকেও অনেকে ডায়ানার মৃত্যুর জন্য দায়ী করেন। প্রিন্স উইলিয়াম তখন মাত্র ১৫ বছর বয়সী কিশোর, আর হ্যারির বয়স ১৩।
প্রিন্সেস ডায়ানার জন্য করা বোরকার নকশা। ছবি: সংগৃহীত
এদিকে বিবিসি বাংলায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, চলতি মাসে যুক্তরাষ্ট্রে প্রিন্সেস ডায়ানার জন্য করা ‘বোরকা উইথ বো’ নকশা বিক্রির জন্য নিলামে তোলা হবে জানা গেছে। যদিও রিজার্ভ আউট-ফিট হিসেবে মার্ক করা বোরকাটি প্রিন্সেস ডায়ানার পরা হয়নি।

জানা যায়, ১৯৮৬ সালে উপসাগরীয় অঞ্চলের এক মরুভূমিতে পিকনিকে অংশ নেন প্রিন্সেস ডায়ানা। তখন তার ভ্রমণের জন্য বোরকাটির নকশা করেছিলেন এলিজাবেথ এমানুয়েল।
প্রিন্সেস ডায়ানার জন্য করা বোরকার নকশা।

নিলামের উদ্যোক্তারা জানান, সফরের সময় প্রিন্সেস ডায়ানা পোশাকের ক্ষেত্রে স্থানীয় রীতি-নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক পরার চেষ্টা করেন, তবে গলা এবং মাথা অনাচ্ছাদিতই রাখতেন তিনি।
পরিবারের সদস্যদের সঙ্গে প্রিন্সেস ডায়ানা।

গালফ ট্যুরের জন্য পোশাকের নকশা করার জন্য ডিজাইনার এলিজাবেথ এমানুয়েলকে ডায়ানার রাজকীয় সাহায্য-কর্মী অ্যানি বেক-উইথ-স্মিথ চিঠি লিখেছিলেন। নিলামে সেই চিঠিটিও স্থান পাবে।

পোশাকের নকশার নির্দেশনা দিয়ে প্রিন্সেস ডায়ানার রাজকীয় সাহায্য-কর্মী লিখেছিলেন: ‘সব দিকে মার্জিত পোশাক হবে প্রধান বিবেচ্য বিষয়।’

নিলামে প্রিন্সেস ডায়ানার অন্যান্য পোশাকের নকশা এবং কাপড়ের নমুনা প্রদর্শন করা হবে। এর মধ্যে রয়েছে ডিজাইনারের হাতে আঁকা নকশার পাঁচটি অরিজিনাল বা মূল পোশাক।

একটি নেভি এবং সাদা ডোরাকাটা কোট, সান্ধ্যকালীন পোশাক, সাদা সিল্ক ক্রেপে এমব্রয়ডারি করা ক্রিস্টাল বসানো আরেকটি সান্ধ্যকালীন পোশাকও থাকবে নিলামে। একজন সংগ্রাহকের ব্যক্তিগত সংগ্রহ থেকে এসব দ্রব্য বিক্রি করা হবে; যার মূল্য ধরা হয়েছে ২৩ হাজার পাউন্ড।

এসব পোশাক এসেছে ডেভিড এবং এলিজাবেথ এমানুয়েলের ফ্যাশন হাউস থেকে। যেখানে প্রিন্সেস-ডায়ানার বিয়ের পোশাকেরও নকশা করা হয়েছিল।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত