আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। প্রথম বারের মতো আইসিসির কোনো বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্র ও আইসিসির পূর্ণ সদস্যের দল ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেটের জনপ্রিয়তা আকাশচুম্বী হলেও যুক্তরাষ্ট্রের ক্রিকেটের জনপ্রিয়তা তেমন নেই বললেই চলে। 


আর ক্রিকেটের তেমন জনপ্রিয়তা না থাকায় দেশটিতে ছিল না কোনো আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামও। তাই এত বড় টুর্নামেন্ট আয়োজনের জন্য অল্প সময়ের জন্য স্টেডিয়াম নির্মাণ করতে পারে কি না যুক্তরাষ্ট্র, সেটা নিয়েও ছিল বেশ শঙ্কা। তবে সব শঙ্কা উড়িয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়ে মাত্র কয়েক মাসের মধ্যে বিশ্বমানের স্টেডিয়াম নির্মাণ করেছে যুক্তরাষ্ট্র। যার মধ্যে একটি নিউ ইয়র্কের এইসেনপাওয়ার পার্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম।


যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ ও আসন্ন বিশ্বকাপের জন্য গেল পরশু রাতে দেশ ছাড়ে বাংলাদেশ দল। সবার আগে আয়োজন দেশে পৌঁছান টাইগাররা। আসরটিকে সামনে রেখে মূল ম্যাচে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। যার মধ্যে একটি আগামী ১ জুন ভারতের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের রাজধানী নিউ ইয়র্ক থেকে ২৫ কিলোমিটার দূরে নাসাউ কাউন্টি স্টেডিয়ামে। 

তবে মাত্র পাঁচ মাস আগেও এটি শুধু মাত্র একটি পার্ক ছিল। সাধারণ একটি পার্ক থেকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করেছে যুক্তরাষ্ট্র। গতকাল আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামটির উদ্বোধন করেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছা দূত ও বিশ্বের সবচেয়ে দ্রুততম মানব উসাইন বোল্ট। এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিক ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি ক্রিকেটার স্যার কার্টলি এমব্রোসসহ বিশ্বের আরো কয়েক তারকা।

এই স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা প্রায় ৩৪ হাজার। এই মাঠের জন্য অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে ড্রপ ইন পিচ এনে বসানো হয়েছে। এই ম্যাচে পিচ আছে মোট ১০টি। যার মধ্যে চারটি তৈরি করা হয় মূল ম্যাচের জন্য ও বাকি ছয়টি প্রস্তুতির জন্য। অন্যদিকে আগামী ৩ জুন দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যেকার ম্যাচ দিয়ে এই মাঠে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের মূল পর্বের ম্যাচ। এ ছাড়াও এই মাঠে অনুষ্ঠিত হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ। ম্যাচটি আগামী ৯ জনু অনুষ্ঠিত হবে। এর পর ১০ জুন এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

নিউ ইয়র্কের এই মাঠ নিয়ে আইসিসির ইভেন্ট ম্যানেজম্যান্টের প্রধান ক্রিস টেটলি বলেন, ‘আমরা পার্ক ল্যান্ডকে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে রূপান্তরিত করতে সক্ষম হয়েছে। আমার বিশ্বাস এমন স্টেডিয়াম আপনি বিশ্বের কোথাও খুঁজে পাবেন না।’

বিশ্বকাপের মূল পর্ব শুরু হওয়ার আগে এই মাঠে দুটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচে দুইটি ম্যাচ আয়োজনের কারণ নিয়ে টেটলি বলেন, ‘এই ম্যাচের উইকেট ও দর্শকদের কেমন চাহিদা, এই মাঠটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য কতটুকু প্রস্তুত, সেটা বোঝার জন্য এখানে দুটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।’  এই মাঠেই অনুষ্ঠিত হতে যাওয়া ভারত-পাকিস্তানের ম্যাচের সীমিত কিছু টিকিট এখনো অনলাইনে পাওয়া যাচ্ছে বলে জানান তিনি। এই নিয়ে তিনি বলেন, ‘দর্শকদের জন্য এখনো যে কোনো ম্যাচের টিকিট কেনার সীমিত সুযোগ রয়েছে।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত