আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

গুগল ট্রান্সলেটরে মুখের কথা অন্য ভাষায় অনুবাদ করার পদ্ধতি

গুগল ট্রান্সলেটরে মুখের কথা অন্য ভাষায় অনুবাদ  করার পদ্ধতি

ভাষা হলো মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। এটি আমাদের ভাবনা, অনুভূতি, জ্ঞান ও ধারণা প্রকাশ করার একটি উপায়। এটি আমাদের সমাজের সঙ্গে যোগাযোগ করার একটি সেতু তৈরি করে। সম্পূর্ণ মানব সভ্যতা ভাষার ওপর নির্ভরশীল। সেই ভাষাই যদি বুঝে উঠতে বেগ পেতে হয়, তাহলে তো কথাই নেই। যেন একেবারে গলদঘর্ম অবস্থা। এমন অবস্থার উদ্রেক হয় যে অস্ট্রেলিয়ান কেউ "কাম() বললে বাংলায় তা "খাম" বলে মনে হয়। এছাড়াও বেশ কিছু সমস্যা তো রয়েছেই। 


যেমন- সম্পর্ক বিঘ্নিত হওয়া, তথ্য বিকৃতি, মানসিক স্তব্ধতা ও বিপদ সৃষ্টি, সমাধান ও সহযোগিতা প্রদানে বাধা প্রভৃতি। এক্ষেত্রে আমাদের সমস্যার সমাধান করার জন্য প্রযুক্তির অগণিত বিকল্প রয়েছে। একটি ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করার জন্য গুগল ট্রান্সলেটর একটি অসাধারণ প্রযুক্তি। এটি বিশ্বের বিভিন্ন ভাষায় মুখের কথা অনুবাদ করতে সহায়তা করে। এখন আমরা দেখব কিভাবে গুগল ট্রান্সলেটরে মুখের কথা অন্য ভাষায় যেভাবে অনুবাদ করবেন।   


গুগল ট্রান্সলেটর অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর বা দিকের বক্সে যে ভাষা থেকে অনুবাদ করতে হবে তা নির্ধারণ করতে হবে। ডানের বক্সে যে ভাষায় অনুবাদ করতে হবে তা নির্বাচন করতে হবে। বা দিকে এন্টার টেক্সটের নিচে থাকা মাইক্রোফোন আইকনে ট্যাপ করুন। কাঙ্ক্ষিত বাক্য উচ্চারণ করতে হবে বা অডিও থাকলে তা চালু করতে হবে। এরপর যে ভয়েস ইনপুট দেওয়া হয়েছে, সেটি কাঙ্ক্ষিত ভাষায় অনূদিত হয়ে ডান দিকের বক্সে প্রদর্শিত হবে।গুগল ট্রান্সলেটর ব্যবহার করে সাধারণত এক ভাষার লেখা অন্য ভাষায় অনুবাদ করেন ব্যবহারকারীরা। তবে কখনো কখনো লিখিত বাক্য ছাড়াও মুখের কথা অন্য ভাষায় অনুবাদ করার প্রয়োজন পড়ে।

গুগল ট্রান্সলেটর ব্যবহার করে ব্যবহারকারীরা যে ভাষায় বলা কথা অন্য ভাষায় অনুবাদ করার সুযোগ পেয়ে থাকেন। এজন্য গুগল ট্রান্সলেটরের ভয়েস টেক্সট ট্রান্সলেশন–সুবিধা ব্যবহার করতে হয়। এমনকি অনেকে এভাবে অডিও ফাইলের ট্রান্সক্রাইব বা লিখিত প্রতিলিপি তৈরি করে থাকেন। গুগল ট্রান্সলেটর একটি অসাধারণ প্রযুক্তি যা আমাদের সমস্যার সমাধান করে। এটি মুখের কথা অনুবাদ করে এবং আমাদের বিশ্বের বিভিন্ন ভাষা বুঝতে সহায়তা করে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত