আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

উইকিলিকসের সম্পাদক পদ থেকে সরে দাঁড়ালেন জুলিয়ান অ্যাসাঞ্জ

উইকিলিকসের সম্পাদক পদ থেকে সরে দাঁড়ালেন জুলিয়ান অ্যাসাঞ্জ

উইকিলিকসের সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ালেন জুলিয়ান অ্যাসাঞ্জ। তার স্থলাভিষিক্ত হবে আইসল্যান্ডের সাংবাদিক ক্রিস্টিন হ্রাফনসন। তবে ওয়েবসাইটটির প্রকাশক হিসেবে থাকবেন অ্যাসাঞ্জ।

গত বুধবার রাতে উইকিলিকস এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ‘ডেইলি মেইল’।

এতে বলা হয়, ইন্টারনেট অ্যাকসেস বন্ধ হওয়ার পর থেকে সারাবিশ্ব থেকে একরকম বিচ্ছিন্ন হয়ে গেছেন অ্যাসাঞ্জ। জামিনের শর্ত ভঙ্গ করায় যুক্তরাজ্যের পুলিশ অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করতে পারে- এই ভয়ে গত ছয় বছর ধরে ইকুয়েডরের দূতাবাসে লুকিয়ে আছেন তিনি।

এর আগে উইকিলিকসের মুখপাত্রের দায়িত্ব পালন করা হ্রাফনসন এক বিবৃতিতে বলেন, অ্যাসাঞ্জের সঙ্গে যে ধরনের আচরণ করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই। আমি উইকিলিকসের আদর্শের ভিত্তিতে এর গুরুত্বপূর্ণ কাজের ধারাবাহিকতা বজায় রাখার যে সুযোগ পেয়েছি, তাকে স্বাগত জানাই।

গত বছরের ডিসেম্বরে রাশিয়ায় ইকুয়েডরের দূতাবাসের একজন কাউন্সিলর হিসেবে অ্যাসাঞ্জকে নিয়োগ দেয়া হয়েছে বলে খবর প্রকাশিত হয়। কিন্তু ব্রিটিশ সরকার তাকে কূটনৈতিক পদমর্যাদা দিতে অস্বীকৃতি জানায়।

গত মার্চে তিনি একটি টুইট বার্তায় সলিসবারিতে নোভিচককে হত্যা চেষ্টার সঙ্গে রাশিয়া জড়িত থাকতে পারে বলে সন্দেহ পোষণ করেন। এতে রুশদের সঙ্গে তার সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ তৈরি হয় ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো’র। তখন অ্যাসাঞ্জের ইন্টারনেট অ্যাকসেস বিচ্ছিন্ন করে দেয়া হয়।

গত বুধবার মোরেনো জানান, গ্রেপ্তার ছাড়াই অ্যাসাঞ্জকে লন্ডনে ইকুয়েডর দূতাবাস ছাড়ার সুযোগ দিতে ব্রিটেনের সঙ্গে সমঝোতা করবেন তিনি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত