আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আমাজনের টয়লেট-জুতোয় দেবতা-গান্ধীর ছবি, ভারতীয়দের ক্ষোভ

আমাজনের টয়লেট-জুতোয় দেবতা-গান্ধীর ছবি, ভারতীয়দের ক্ষোভ

যুক্তরাষ্ট্রের ই-কমার্স কোম্পানি আমাজন হিন্দুদের দেবতা শিবের ছবি সংবলিত টয়লেট এবং দেশটির জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি সংবলিত স্যান্ডেল বিক্রি করছে।

বিষয়টি লক্ষ্য করার পর বৃহস্পতিবার উপমহাদেশটির গ্রাহকেরা ভারতীয় টুইটারে #বয়কটআমাজন ট্রেন্ড চালু করে এতে নিজেদের ক্ষোভ জানাতে শুরু করে বলে জানিয়েছে রাশিয়ার শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা স্পুটনিক।

এই বিষয়ে আমাজনের একটি বিবৃতির বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিটি বাজার থেকে এসব বিতর্কিত পণ্য তুলে নেবে বলে জানিয়েছে।

বিবৃতিটিতে বলা হয়েছে, সব বিক্রেতাকে অবশ্যই আমাদের বিক্রয় নির্দেশনা অনুসরণ করতে হবে। যারা এই নির্দেশনা অনুসরণ করবে না, তাদের অ্যাকাউন্ট মুছে ফেলা হবে। তাদের বিরুদ্ধে অন্যান্য পদক্ষেপও নেয়া হবে।

একজন টুইটারে লিখেছেন, সারা বিশ্বের কাছে প্রশ্ন, মুসলিমরা আল্লাহর ও খ্রিস্টানরা লর্ড জিসাসের ছবি কি তাদের বাথরুমে বা টয়লেটে রাখে? আরেকজন আরবি লিপি ও ক্রসচিহ্ন সংবলিত টয়লেটের ছবি টুইট করে।

হিন্দুদের আবেগ নিয়ে খেলা করার দায়ে অভিযুক্ত করা হচ্ছে যুক্তরাষ্ট্রের কোম্পানিটিকে। তবে ভারতীয় গণমাধ্যম এবিপিলাইভে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসব পণ্য ভারতে বিক্রি করা হচ্ছিল না।

বয়কট আমাজন হ্যাসট্যাগ লিখে ১২ হাজারের বেশিবার টুইট করা হয়েছে। আমাজনের বিক্রেতাদেরকে এসব পণ্য বিক্রি বন্ধ এবং কোম্পানিটির মোবাইল অ্যাপলিকেশন আনস্টল করতে আহ্বান জানিয়েছে গণমাধ্যমটি।

শেয়ার করুন

পাঠকের মতামত