আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

রাজপরিবারের দায়িত্ব ছাড়ছেন হ্যারি-মেগান

রাজপরিবারের দায়িত্ব ছাড়ছেন হ্যারি-মেগান


ব্রিটিশ রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্যের দায়িত্ব ছাড়ছেন ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি এবং ডাচেস মেগান মার্কেল।

এক বিবৃতিতে তারা এ দায়িত্ব থেকে সরে এসে আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার জন্য কাজ করার ঘোষণা দিয়েছেন বলে বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

রাজপরিবার ছাড়ার পর ছেলে আর্চিকে নিয়ে অর্ধেক সময় যুক্তরাজ্য আর বাকি অর্ধেক সময় উত্তর আমেরিকিয়া কাটাবেন ৩৮ বছর বয়সী মেগান ও ৩৫ বছর বয়সী হ্যারি।

রানি, প্রিন্স উইলিয়াম কিংবা রাজপরিবারের কোনও সদস্যকে না জানিয়ে হঠাৎ করে হ্যারি ও মেগানের এমন সিদ্ধান্তে হতাশ হয়েছেন রাজপরিবারের সদস্যরা।

গত অক্টোবরে গণমাধ্যমের নজরদারির মধ্যে থাকতে থাকতে জীবন বিষিয়ে ওঠার কথা জানান হ্যারি-মেগান। এর তিন মাসের মাথায় বুধবার বিবৃতি দিয়ে ও ইনস্টগ্রামে পোস্ট দিয়ে রাজপরিবার ছাড়ার কথা জানালেন তারা।

বিবৃতিতে হ্যারি-মেগান বলেন, আমরা রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্যের দায়িত্ব থেকে সরে আসতে চাইছি। আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার জন্য কাজ করতে চাই। পাশাপাশি মহামান্য রানির প্রতি আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে।

রানি, কমনওয়েলথ ও অভিভাবকদের প্রতি দায়িত্বের বিষয়ে পূর্ণ সম্মান রেখেই যুক্তরাজ্য ও উত্তর আমেরিকার মধ্যে তারা সময় ভাগ করে নিতে চান বলেও জানান এই দম্পতি।

এই দম্পতির রাজপরিবার ছাড়ার ঘোষণার পর বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে বলেছে, হ্যারি-মেগানের চিন্তা-ভাবনাটি প্রাথমিক পর্যায়ে আছে। এ ধরনের জটিল বিষয় নিয়ে আরেকটু সময় নিয়ে কাজ করতে হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত