আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা


ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনের ভেতরে দুটি রকেট হামলা হয়েছে। যার একটি মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরিত হয়েছে।

স্থানীয় সময় বুধবার গভীর রাতে উচ্চ নিরাপত্তাসম্পন্ন এই গ্রিন জোনে রকেট হামলা চালানো হয়। খবর রয়টার্সের।

ইরাকে দুটি মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা চালানোর ২৪ ঘণ্টার মধ্যেই বাগদাদে এই রকেট হামলা হলো।

ইরাক সরকারের বিভিন্ন দপ্তর, বাসভবন ও বিদেশি দূতাবাসগুলো বাগদাদের এই গ্রিন জোনের ভেতরে অবস্থিত।

রকেট হামলার সময় গ্রিন জোনের ভেতরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দুটি রকেটের মধ্যে অন্তত একটি মার্কিন দূতাবাসের ১০০ মিটারের মধ্যে আঘাত হানে।

এ হামলায় কেউ হতাহত হননি বলে এক বিবৃতিতে ইরাকের সামরিক বাহিনী জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউস কিংবা মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কোনো প্রতিক্রিয়া জানায়নি।

গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন হামলায় নিহত হন ইরানের এলিট ফোর্স হিসেবে পরিচিত বিপ্লবী গার্ড করপোরেশনের (আইআরজিসি) ‘কুদস বাহিনী’র প্রধান জেনারেল কাশেম সোলাইমানি।

এর প্রতিক্রিয়ায় ইরাকে মার্কিন বাহিনীর দুটি ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।



শেয়ার করুন

পাঠকের মতামত