আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

পাকিস্তানে ভয়াবহ বিমান দুর্ঘটনা

পাকিস্তানে ভয়াবহ বিমান দুর্ঘটনা

পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান জেলার সাদিকাবাদ এলাকায় মাঝ আকাশ থেকে যাত্রীসহ ভেঙ্গে পড়েছে পাকিস্তানের একটি বিমান।

এই ঘটনায় পাইলটসহ দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত রোববার ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ আধিকারিক হাসান ইকবাল পাকিস্তানের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই অঞ্চলে বিমানটি থেকে কীটনাশক ছিটানোর কাজ করা হচ্ছিল। সেই সময় ছোট ওই বিমানটিতে ইমরান খান সরকারের খাদ্য রক্ষা বিভাগের একজন ইঞ্জিনিয়ার ও পাইলট ছিলেন।

হঠাৎ করেই বিস্ফোরণের একটা বিকট শব্দ শোনা যায়। পড়ে দেখা যায় বিমানটি একটি খোলা মাঠের উপর ভেঙ্গে পড়েছে। দুর্ঘটনায় বিমানটিতে থাকা দুইজনই নিহত হয়েছেন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

একই সঙ্গে হাসান ইকবাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই বিমানটি ভেঙ্গে পড়েছে।

পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন তাদের এক প্রতিবেদনে জানায়, নিহত দুইজনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

বিমানটির পাইলট শোয়েব মালিক এবং অপরজন হলেন কেন্দ্রীয় খাদ্য শস্য বিভাগের ইঞ্জিনিয়ার ফাওয়াদ বাট। গত কয়েকমাস ধরে খাদ্য শস্যতে পোকার ব্যাপক আক্রমণ বেড়েছে।

আর সেই কারণে বিমান থেকে ওই সমস্ত অঞ্চলে কীটনাশক ছিটানোর কাজ করা হচ্ছিল। তবে এভাবে মাঝ আকাশে থেকে বিমান ভেঙ্গে পড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত