আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

সোলাইমানি হত্যার পর ইসরাইলে প্রথম রকেট হামলা

সোলাইমানি হত্যার পর ইসরাইলে প্রথম রকেট হামলা

এক টুইট বার্তায় ইসরাইলি সামরিক বাহিনী জানায়, গাজা থেকে ইসরাইলে চারটি রকেট ছোড়া হয়েছে। কিন্তু মধ্য আকাশেই দুটি রকেট বিধ্বস্ত করেছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।

বাকি দুটো কোথায় গিয়ে পড়েছে, তা জানায়নি দখলদার সামরিক বাহিনী। জবাবে হামাসের স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়েছে তারা।

ইসরাইলি সামরিক বাহিনী বলছে, উত্তর গাজায় হামাসের অস্ত্র উৎপাদন স্থান, একটি সামরিক কম্পাউন্ডসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইহুদিবাদী দেশটির যুদ্ধবিমান।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সমুদ্রের কাছে হামাসের স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গত ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি। হামাসকে সমর্থনকারী ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন তিনি।

গত সপ্তাহে অবৈধ দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, ইরান আঘাত হানলে মারাত্মকভাবে তার জবাব দেয়া হবে।

তবে সোলাইমানিকে হত্যার নিন্দা জানালেও কোনো প্রতিশোধের কথা বলেনি হামাস নেতৃবৃন্দ।

শেয়ার করুন

পাঠকের মতামত