আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

সুইডেনে হিজাব পরেই অমুসলিমদের প্রতিবাদ

সুইডেনে হিজাব পরেই অমুসলিমদের প্রতিবাদ

সুইডেনে হিজাব ব্যবহার নিষিদ্ধ করায় হিজাব পরেই প্রতিবাদ জানিয়েছে দেশটির ছয় শিক্ষিকা। সুইডেনের ডানপন্থি রাজনৈতিক দল ‘সুইডেন ডেমোক্রেট’ এর প্রস্তাবনায় লিবারেল কনজারভেটিভ প্রধানরা এবং দক্ষিণ সুইডেনের স্কুরুপ পৌরসভা হিজাব নিষিদ্ধ করে আইন প্রবর্তণ করে।

ওই আইনে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের হিজাব পরিধান নিষিদ্ধ করা হয়। মস্কোভিত্তিক বার্তা সংস্থা স্পুটনিক নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবাদ করা ওই ছয় শিক্ষিকা জানান, মুসলিম শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানাতেই তারা হিজাব ব্যবহার করেছেন।

এ ছাড়া হিজাববিরোধী এ আইনের বিরোধিতা করে স্কুরুপ টাউন হলের বাইরে প্রতিবাদ করেছে স্থানীয় মুসলিম সংগঠনগুলো। এই আইনকে ‘বর্ণবাদী’ আখ্যা দিয়ে ‘মালমোস ইয়াং মুসলিম’ এর প্রধান তাসনিম রউফ বলেন, ‘এই আইনের মাধ্যমে মুসলিম নারীদের পোশাক নির্বাচন ও তাদের গণতান্ত্রিক অধিকারকে অস্বীকার করা হয়েছে।’

পৌরসভার সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে প্রস্টামোসেসকোলনের প্রধান শিক্ষক মাতিয়াস বলেন, ‘আমি বা আমার সহকর্মীরা কেউ এটি প্রয়োগ করব না। আর উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব পৌরসভার।’

হিজাব পরে প্রতিবাদ জানানো অমুসলিম শিক্ষিকা মারিট বলেন, ‘আমাদেরকে হিজাব পরা দেখে শিক্ষার্থীরা খুবই উচ্ছ্বসিত হয়। তাদেরকে সমর্থন করতেই এটি করা হয়েছে।’

পিউ রিসার্চ সেন্টারের দেওয়া তথ্যমতে, বিগত কয়েক দশকে সুইডেনে মুসলমানের সংখ্যা বেড়েছে। ১৯৫০ সালে দেশটিতে মুসলমানের সংখ্যা ছিল মাত্র ৫০০। যা বর্তমানে আট লাখে উন্নীত হয়েছে। সুইডেনের জনসংখ্যার ৮.১ শতাংশ এখন মুসলিম।

শেয়ার করুন

পাঠকের মতামত